Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬

প্লাস্টিকে মোড়া তরুণীর খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার, ছড়াল চাঞ্চল্য

দেহটি এতটাই বিকৃত করা হয়েছে, নিহতের মুখ চেনার কোনও উপায় নেই৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০১৬, ১৫:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০১৬, ১৫:০৮

options
link
প্লাস্টিকে মোড়া তরুণীর খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার, ছড়াল চাঞ্চল্য zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যজনকভাবে উদ্ধার হল ১৩ খণ্ডে বিভক্ত অজ্ঞাত পরিচয় তরুণীর মৃতদেহ৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পনভেল এলাকায়৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷

বুধবার বিকেলে ফোন আসে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে৷ জানা যায়, পনভেলের মোথা খাণ্ডা কলোনির কাছে সিমরন মোটরসের কাছে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে৷ ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মৃতদেহটি নির্মমভাবে ১৩টি টুকরো করা হয়েছে৷ তিনটি নীল রঙের প্লাস্টিকে ভরে ফেলে রেখে যাওয়া হয়েছে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি এতটাই বিকৃত করা হয়েছে, মহিলার মুখ চেনার কোনও উপায়ও ছিল না৷ প্রাথমিক তদন্তে দেহাংশ দেখে পুলিশের অনুমান, মহিলার বয়স তিরিশের কাছাকাছি হবে৷ দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ আশেপাশের থানাতেও খবর পাঠানো হয়েছে৷ কোথাও কোনও নিখোঁজের এফআইআর দায়ের করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.