সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে আবর্জনার ফেলার গাড়ি থেকে মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অনুমান করা হচ্ছে ওই মহিলার বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে। তবে এখনও ওই মহিলার নাম, পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, রবিবার রাত ১ টা থেকে ৩ টের দিকে অটোয় করে এক ব্যক্তি এসে ওই বস্তাটি আবর্জনার গাড়িতে ফেলে দিয়ে যায়। পরে ওই বস্তার মুখ খুলে দেখা যায় হাত, পা বাঁধা অবস্থায় মহিলার দেহ রয়েছে।
বেঙ্গালুরুর যুগ্ম পুলিশ কমিশনার সি ভামসি কৃষ্ণ জানিয়েছেন, রাত ১টা থেকে ৩টার মধ্যে আবর্জনার ট্রাকে বস্তাটি ফেলে দেওয়া হয়েছিল। মহিলার হাত ও পা বাঁধা ছিল এবং দেহটি একটি বস্তায় ছিল। পুরকর্মীরা পুলিশে খবর দিলে মৃতদেহটি উদ্ধার করা হয়। খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কয়েক সপ্তাহ আগেই বেঙ্গালুরুতে ৩৩ বছর বয়সী এক বিবাহিত মহিলার মর্মান্তিক খুনের ঘটনা সামনে এসেছিল। দুই সন্তানের মা ওই তরুণীকে ছুরি মেরে হত্যা করা হয়েছিল। এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্কের জেরেই ওই তরুনীকে খুন হতে হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এরই মধ্যে আরও এক মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার হল বেঙ্গালুরুতে। এই ঘটনার পর সে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সর্বশেষ খবর
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই
-
আজমল কাসভের চরিত্রে ললিত প্রভাকর, কে এই পর্দার ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী?