সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবিকার জন্য তাঁরা দেশ ছেড়েছিলেন৷ কিন্তু ফেরার উপায় নেই৷ কারও ভিসা ফুরিয়েছে, আর মেয়াদ বাড়ানো হয়নি৷ কারও বা সমস্যা অন্য কিছু৷ আর তাই অসহায় মহিলারা দোকানের জিনিসের মতোই বিক্রি হয়ে যাচ্ছেন আরব আমিরশাহী, বাহরিন, কাতার, কুয়েতে৷ খবর পেয়ে আতঙ্কিত অন্ধ্রপ্রদেশের মন্ত্রী সাহায্য চেয়ে চিঠি লিখলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে৷
অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা থেকে বহু মহিলাই আরব দুনিয়ায় কাজ করতে যান৷ জীবিকার প্রয়োজনে সংযুক্ত আরব আমিরশাহী-সহ বাহরিন, কুয়েতের ধনাঢ্য ব্যক্তিদের বাড়িতে ঠিকে ঝি হিসেবে কাজ করতে যান তাঁরা৷ কিন্তু সেখানে গিয়েই পড়েন বিপদে৷ বেশিরভাগই যান টুরিস্ট ভিসায়৷ তার মেয়াদ ফুরনোয় অনেকেই জরিমানা দিতে পারেন না৷ অনেকের কাছেই এক্সিট ভিসা থাকে না৷ আর এসবের জেরেই ভিনদেশে বন্দি হয়ে পড়েছেন বহু মহিলা৷ সেই সুযোগ নিয়েই প্রায় দোকানের জিনিসের মতোই তাঁদের বিক্রি করা হচ্ছে৷ কারও দাম উঠছে ৪ লক্ষ৷ বাহরিন, কুয়েতে আবার এঁদের দাম আরও সস্তা৷ ১ বা ২ লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছে তাঁদের৷
প্রায় জনা পঁচিশেক মহিলা এখন এই দেশগুলিতে জেলবন্দি৷ অন্ধ্র সরকারের কাছে তাঁরা সাহায্য চেয়েছেন৷ সে কথা কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে জানিয়েছেন রাজ্যের এনআরআই ওয়েলফেয়ার মন্ত্রী পল্লী রঘুনাথ রেড্ডি৷ অসহায় মহিলাদের ফেরাতে বিদেশমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন আতঙ্কিত মন্ত্রী৷
সর্বশেষ খবর
-
মাইসুরুতে ঘুরতে যাওয়াই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হরিণঘাটার গৃহবধূর, মা হারা ৩ বছরের শিশু
-
স্কুলছাত্রী সেজে কিশোরীদের সঙ্গে বন্ধুত্ব, ৬ নাবালিকাকে পাচারের ছক! উদ্ধার চা বাগানে, গ্রেপ্তার তরুণী
-
বারাণসীর ঐতিহ্য এবার লন্ডনেও! টেমসের তীরে হবে ‘গঙ্গা আরতি’, জেনে নিন সময়সূচি
-
আইন পড়ুয়াদের লাইসেন্স আটকাতে চেয়েছিলেন, ১৫০ কোটির দুর্নীতিতে বিদ্ধ সেই বার কাউন্সিলের চেয়ারম্যান
-
হাসপাতালে রোগী ফেলে রাখার অভিযোগ, ‘ইয়ার্কি বার করে দেব’, ডাক্তারকে ‘হুঁশিয়ারি’ বিজেপি নেত্রীর!