সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লাস্টিক থেকে দূষণের সূত্রপাত৷ পরিবেশবিদরা এ কথা বারবার বলে আসছেন৷ সাধারণ মানুষ যে তা জানে না তা নয়৷ তবে ব্যবহারিক জীবনে প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করতে অনেকেই অপারগ৷ সেই প্রেক্ষিতেই নজির গড়ল দান্তেওয়াড়ার এক পরিবার৷ টানা চার বছর ধরে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করছেন না এই পরিবারের সদস্যরা৷
[ হারিয়ে গিয়েছে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি, তদন্তের আশ্বাস প্রশাসনের ]
বাজারে গেলে দোকানি প্লাস্টিকে জিনিস দিতে চায়৷ তাঁরা বলেন ‘না’৷ সবজিওয়ালাও প্লাস্টিকে সবজি মুড়ে হাতে তুলে দিতে চান৷ তাঁরা বলেন ‘না’৷ বাড়ির সকলেই দৃঢ়প্রতিজ্ঞ৷ কেউ কোনওভাবেই প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবেন না৷ চাইলে যে এই ব্যবহার এড়ানো যায়, এমনটা শুধু ভেবেই ক্ষান্ত থাকেনি দান্তেওয়াড়ার এক পরিবার৷ হাতেকলমে করেও দেখিয়েছে৷ যেখানে যখন প্লাস্টিক ব্যাগ তাঁদের হাতে দিতে চাওয়া হয়েছে, তাঁরা প্রত্যাখ্যান করেছেন৷ প্লাস্টিক এই মুহূর্তে দূষণের অন্যতম কারণ৷ বিভিন্ন সূত্রেই এ খবর জেনেছিলেন তাঁরা৷ কিন্তু গোটা পৃথিবী থেকে প্লাস্টিকের ব্যবহার কী করে বন্ধ করবেন? তাঁরা তো দুনিয়া বদলাতে পারেন না৷ কিন্তু নিজেদের অভ্যাস বদলাতে পারেন৷ অতএব আপনি আচরি ধর্মের পথই বেছে নিয়েছেন৷ গত চার বছর ধরে পরিবারের কেউ প্লাস্টিক ব্যাগ ব্যবহার করছেন না৷ আজ পরিবেশ দিবসে যা এক উল্লেখযোগ্য ঘটনা হিসেবেই উঠে এসেছে৷ পরিবারের পাঁচ সদস্যই যেন এই মুহূর্তে পথ দেখাচ্ছে দেশবাসীকে৷
Setting an example for everyone on World Environment Day, a family from Chhattisgarh’s Dantewada district has stopped using plastic bags.
Read @ANI story | https://t.co/Q1RPV4aHw6 pic.twitter.com/hhvgMXGVhm
— ANI Digital (@ani_digital) June 5, 2018
রাষ্ট্রসংঘের পরিবেশ আধিকারিক এরিক সোলহেমও বলছেন, বিশ্ব ও ভারতকে প্লাস্টিকমুক্ত করাই এখন তাঁদের লক্ষ্য৷ তাঁর মতে, দেশকে স্বচ্ছ রাখার ক্ষেত্রে অনুপ্রেরণা যিনি দিতে পারেন তিনি স্বয়ং মহাত্মা গান্ধী৷
Our aim is to make India & world’s home plastic-free to avoid enormous pollution to our environment & to our own health. This must stop & there’s no one better to inspire to this than Mahatma Gandhi & Sadhguru: Erik Solheim, UN Environment Executive Director #WorldEnvironmentDay pic.twitter.com/vc2Zc3jYAM
— ANI (@ANI) June 5, 2018
সর্বশেষ খবর
-
ভারত সরে দাঁড়াতেই খুলে গেল ভাগ্যের দরজা! আশিয়ান কাপ খেলবে বাংলাদেশ
-
শিকড় ছড়িয়ে কাঠমাণ্ডু-ইসলামাবাদে! ভারতীয় সিমে হানিট্র্যাপ, বাংলায় ধৃত ৩ পাকচর কীভাবে চালাত ‘অপারেশন’?
-
চাকরির ভবিষ্যৎ রোহিতের উপর! আগরকরকে নিয়ে বেনজির সিদ্ধান্ত বিসিসিআইয়ের
-
স্ত্রী-কন্যা ফেলে ভিনরাজ্যে কাজে রশিদুল-সফিকুল, কীভাবে পাক গুপ্তচর! ভাবতেই পারছেন না প্রতিবেশীরা
-
গান্ধীর শেষ অনশনের জেরেই পাকিস্তানকে ৫৫ কোটি টাকা দিয়েছিল ভারত! ফিরে দেখা ইতিহাস