সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যদি তাঁকে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর করা হয়, তাহলে অন্য অনেকের থেকে তিনি ভাল কাজ করে দেখাতে পারেন৷ এ দাবি যাঁর, তিনি লেখক চেতন ভগত৷ না, লেখালিখি ছেড়ে দিয়ে অন্য পেশায় যেতে তিনি রাজি নন৷ আপের সঙ্গে কাজিয়ার জেরেই এই বক্তব্য চেতনের৷
সম্প্রতি বিজেপির সমালোচনা করতে গিয়ে চেতনকে টেনে আনেন আপের মুখপাত্র রাঘব চাডঢা৷ তিনি জানান, বিজেপির উচিত চেতন ভগতকে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর পদ দেওয়া এবং অনুপম খেরকে ইসরোর প্রধান করে দেওয়া৷ বিজেপি তথা মোদি সরকারের প্রতি অনুরাগের জেরেই তাঁদের টেনে এনেছে আপ৷ তীব্র সমালোচনায় আপের এই ঠাট্টার জবাব দেন চেতন৷ পরপর বেশ কয়েকটা টুইট করে আপের পাল্টা সমালোচনায় নামেন তিনি৷ জানান, এই পদ দিলে তিনি অন্য অনেকের থেকে ভাল কাজ করতে পারেন৷ তাঁর পড়াশোনার কথা উল্লেখ করে তিনি জানান, অর্থনীতির ব্যাপারটা তিনি ভালই বোঝেন৷ সুতরাং এই পদে কাজ করতে তাঁর পক্ষে অসুবিধার হবে না৷ সেই সঙ্গে আপকে একহাত নিয়ে তিনি বলেন, কারও সম্পর্কে কিছু বলতে গেলে একটু ভাবনা চিন্তা করা উচিত৷ কিন্তু গভীরভাবে ভাবনা চিন্তা করা তো আপের আসে না৷ আপের নেতাদের এই কারণে ‘লো আইকিউ’ সম্পন্ন বলেও ঠাট্টা করেন চেতন৷
Dear AAP, as you mock me, assure u had i ever done (am not) the RBI guv job, would be able to do it better than many others.
— Chetan Bhagat (@chetan_bhagat) June 19, 2016
AAP should tell its lo-IQ spokespersons to think twice before attacking others, though i understand thinking isn’t their strong point.
— Chetan Bhagat (@chetan_bhagat) June 19, 2016
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?