সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক বিবাদের জেরে বিয়ে নিয়ে সংশয়ে হবু বর৷ শেষ পর্যন্ত টুইটারের মাধ্যমে দ্বারস্থ হলেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের৷
যোধপুরের বাসিন্দা নরেশ তিওয়ারি আগামী মাসেই সাত পাকে বাঁধা পড়বেন করাচি নিবাসী প্রিয়া বচ্চনির সঙ্গে৷ এমনটাই ঠিক ছিল এতদিন৷ কিন্তু তাঁদের বিয়ে নিয়ে সংশয়ে দুই পরিবার৷ ভারত পাক সমস্যার কারণে ভিসা পাচ্ছেন না প্রিয়ার পরিবার৷
অনুষ্ঠান হওয়ার কথা ভারতেই৷ নরেশের বাবা বরাবর চেয়েছিলেন পাকিস্তানি মেয়ের সঙ্গেই বিয়ে দেবেন ছেলের৷ ২০০১ সালে পাকিস্তানে গিয়ে, ভারতের সংস্কৃতির সঙ্গে পাকিস্তানের সংস্কৃতির মিল কানহাইয়া লালকে আকৃষ্ট করে৷ তিনি সিদ্ধান্ত নেন ছেলের জন্য পাকিস্তানের মেয়েই ঘরে তুলবেন৷ প্রিয়াকে পুত্রবধু হিসেবে পছন্দ করেছেন নিজেই৷ গত তিনমাস ধরে বিয়ের জোগারও চলছিল জোরকদমে কিন্তু ভারত পাকিস্তানের সম্পর্কের দরুন আপাতত থমকে গিয়েছে সব পরিকল্পনা৷
তাই হবু বর নরেশ নিজেই টুইট করেছেন সুষমা স্বরাজকে৷ বিদেশ মন্ত্রী সম্প্রতি বহু সমস্যার সুরাহা করেছেন নিজেই তাই নরেশের আশা সুষমাই পারবেন এই সমস্যা থেকে দুই পরিবারকে উদ্ধার করতে৷
নরেশ জানিয়েছেন, প্রিয়ার পরিবার সমস্ত নিয়ম মেনে তিন মাস আগেই ভিসার জন্য আবেদন করেছিল৷ কিন্তু ইতিমধ্যেই ভারতে জঙ্গি হামলা হওয়ায় দুই দেশের সম্পর্কে চির ধরে৷ তার প্রভাবে ভিসার আবেদন করেও ভিসা পায়নি হবু বউ ও তাঁর পরিবার৷ বারবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে কোনও লাভ হয়নি বলেই জানিয়েছেন নরেশ৷ পাকিস্তানে ভারতীয় দূতাবাস তাদের ভিসা বাতিল করে দেয়৷ তাই এবার দুই পরিবার সুষমা স্বরাজের উত্তরের আশায়৷
নরেশের বাবা অবশ্য বলছেন পরিস্থিতির জেরে তাঁর স্বপ্নপূরণ হতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে কিন্তু তাও তিনি আশাবাদী তাঁর স্বপ্নপূরণ হবেই৷
সর্বশেষ খবর
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়