Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
Yogi Adityanath

অখিলেশের মেয়ের নামে সমাজমাধ্যমে অশ্লীল মন্তব্য, বিকৃত ছবি, জানতে পেরে কী করলেন যোগী?

ক'দিন আগেই সমাজবাদীর পার্টির নেতারা অভিযোগ করেন, উদ্দেশ্য প্রণোদিতভাব কেউ বা কারা অখিলেশের মেয়ের নামে সমাজমাধ্যম এক্স হ্যান্ডেলে কুকথা ছড়াচ্ছেন। এমনকী তাঁর ছবিও বিকৃত করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ২০:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ২০:৫১

options
link
অখিলেশের মেয়ের নামে সমাজমাধ্যমে অশ্লীল মন্তব্য, বিকৃত ছবি, জানতে পেরে কী করলেন যোগী? zoom
যোগীর নির্দেশে ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

রাজনৈতিক বিবাদকে দূরে সরিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের পাশে দাঁড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ! সম্প্রতি অখিলেশের মেয়ের নামে সমাজমাধ্যমে অশ্লীল শব্দপ্রয়োগের অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা করলেন যোগী। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন তিনি। উল্লেখ্য, যোগীর নির্দেশেই ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ক’দিন আগেই সমাজবাদীর পার্টির নেতারা অভিযোগ করেন, উদ্দেশ্য প্রণোদিতভাব কেউ বা কারা অখিলেশের মায়ের নামে সমাজমাধ্যম এক্স হ্যান্ডেলে কুকথা ছড়াচ্ছেন। এমনকী তাঁর ছবিও বিকৃত করা হয়েছে। আজমগড়ে একটি সরকারি প্রকল্পের উদ্বোধনে গিয়ে যোগী বলেন, ‘সমাজমাধ্যমে দেখলাম, অখিলেশ যাদবজির কন্যার নামে কিছু লোক আপত্তিকর শব্দপ্রয়োগ করছে। বিষয়টি আমার নজরে আসতেই পুলিশকে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলেছি।’যোগী আরও বলেন, ‘ছোটবেলা থেকে আমরা শিখেছি, কারও কন্যা সকলেরই কন্যা। কারও বোন সকলেরই বোন। আমরা কখনও কাউকে আলাদা করে দেখতে শিখিনি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কার্যত মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই কানপুর পুলিশ কমিশনারেটের সাইবার শাখায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। যদিও পাশাপাশি সমাজবাদী পার্টির কর্মীরাও যাতে সংযত থাকে, কটাক্ষের স্বরে অখিলেশ যাদবকে সেই পরামর্শও দিয়েছেন যোগী। তিনি বলেছেন, ‘অখিলেশজি, আপনি সকলকে উপদেশ দেন। আপনার দলের কর্মী-সমর্থকেরাও যাতে নিজেদের সংযত রাখেন, সেটাও আপনার দেখা উচিত। নিজের লোকেদেরও শিক্ষা দিন। কিন্তু তাঁরা যদি না শেখেন, আমাদের হাতে তুলে দিন। আমরা ওঁদের শিখিয়ে দেব।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.