সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি সন্দেহে জম্মু থেকে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তিনি রিয়াসির বাসিন্দা। তবে বর্তমানে বাথিন্দি এলাকায় বসবাস করছিলেন। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। তবে ধৃতের পরিচয় এখনও জানা যায়নি। ভূস্বর্গে কি তাহলে ফের কোনও নাশকতার ছক করছে সন্ত্রাসবাদীরা? এই প্রশ্নটিই এখন জোরাল হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বছর উনিশের ওই যুবক উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সঙ্গে যোগাযোগ ছিল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের। অনলাইনেই প্রথমে তাদের সঙ্গে পরিচয় হয় ওই যুবকের। তারপর চলে তাঁর মগজধোলাই। সবশেষে তাঁকে বানানো হয় ‘জেহাদি’। তদন্তকারীদের মতে, কাশ্মীরের বুকে বড়সড় হামলার ছক করছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তারপরই তাঁকে গ্রেপ্তার হয়। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই তাঁর মোবাইল ফোন-সহ ডিজিটাল ডিভাইসগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। পাশপাশি, দিল্লি বিস্ফোরণের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি। তারপর থেকেই উপত্যকায় আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চলছে জঙ্গিদমন অভিযানও। এই পরিস্থিতিতে সন্ত্রাসবাদী সন্দেহে সেখানে গ্রেপ্তার করা হল ওই যুবককে।
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?