সুব্রত বিশ্বাস: রিল তৈরির নেশাতেই দেড় বছরের সন্তানকে হারিয়ে ফেলে বাবা-মা। তবে বরাতজোরে সেই সন্তানকে শেষমেশ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার বিকেলে শিয়ালদহ স্টেশনের এই ঘটনা ফের রিলের নেশার নেতিবাচক দিক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা অ্যামেচার ফোটোগ্রাফার নীলেশ দিগম্বর গায়কোয়াড, স্ত্রী পল্লবী ও দেড় বছরের সন্তান তসময়কে নিয়ে গঙ্গাসাগরে এসেছিলেন। উদ্দেশ্য, মনস্কামনা পূরণের পর মানতের পুজো দেওয়া। মকরস্নান সেরে মঙ্গলবার শিয়ালদহ থেকে হাওড়া হয়ে রাতের ট্রেন নাগপুরে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু বিকেলে শিয়ালদহে আসার পর স্টেশনে স্বামী-স্ত্রী মিলে রিল বানানো শুরু করে। এদিকে তাঁদের দেড় বছরের শিশু সন্তান ততক্ষণে বাবা-মার সঙ্গ ছেড়ে চলে গিয়েছে। রিল বানাতে ব্যস্ত গায়কোয়াড দম্পতি বিষয়টি খেয়াল করেনি। এদিকে ভিড়ের ঠেলায় ১৮ নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চলে যায় দেড় বছরের ওই শিশু। অবশেষে হুঁশ ফেরে বাবা-মায়ের। ততক্ষণে অনেক দূরে সন্তান।
এদিকে পুলিশ একা এক শিশুকে ঘুরতে দেখে থানায় নিয়ে আসে। সন্ধে ঘনাতেই বাবা-মায়ের কান্নায় হইচই শুরু হয়। যাত্রীরা বিষয়টি পুলিশকে জানানোর জন্য বলেন। এরপর থানায় গিয়ে তাঁরা তসময়কে পুলিশের সামনেই বসে থাকতে দেখেন। পুলিশ তাদের পরিচয়ের বিষয়গুলি খতিয়ে দেখে নিশ্চিত হয় সন্তান তাঁদেরই। হারানো সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেয়। নীলেশ জানিয়েছে, “কপিলমুনির কৃপাতেই সন্তানকে ফিরে পেয়েছি।”
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে