অর্ণব আইচ: পুজো শুরুর মুখেই রাতের কলকাতায় শ্লীলতাহানির অভিযোগ! রবিবার রাতে চলন্ত বাইক থেকে এক যুবতীর শ্লীলতাহানি করা হয় বলে খবর। সিসিটিভির ফুটেজ দেখে এক বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জেরা করে খোঁজ চলছে অন্য অভিযুক্তদের।
পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম অমিত যাদব। সে উত্তর কলকাতার শ্যামপুকুর এলাকার বাসিন্দা। রবিবার রাত দশটা নাগাদ পূর্ব কলকাতার উল্টোডাঙা মেন রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবতী। অভিযুক্তরা বাইকে করে রাস্তায় তাঁর পাশে আসে। চলন্ত বাইকে বসেই অভিযুক্তরা তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এমনকী, ছিনতাইয়েরও চেষ্টা চালায় তারা।
তারা পালিয়ে যাওয়ার পর যুবতী গভীর রাতে মানিকতলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে পুলিশ এলাকার সিসিটিভির ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করে। বাইকের নম্বরপ্লেটের সূত্র ধরেই পুলিশ শ্যামপুকুর এলাকার নলিন সরকার স্ট্রিট থেকে অমিত যাদবকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে পুলিশ অন্য অভিযুক্ত প্রশান্ত কুণ্ডুর নাম জানতে পারে। তার সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি