গৌতম ব্রহ্ম: ফের শহরে ডেঙ্গুর বলি৷ বাইপাসের ধারে একটি বেসরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে প্রাণ গেল বছর এগারোর এক বালকের৷ মৃত কিশোরের নাম আরুশ দত্ত৷ মঙ্গলবার ভোরে মৃত্যু হয়েছে তাঁর৷ ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুতে মৃত্যুর কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা৷ এই নিয়ে এখন পর্যন্ত শহরে ডেঙ্গুর বলি তিন৷
[আদালতে ফের ধাক্কা মেয়রের, স্ত্রী-মেয়েকে খোরপোশ দেওয়ার নির্দেশ]
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল মৃত কিশোর৷ সোমবার অবস্থা আরও খারাপের দিকে গেলে রাতে তাকে ভরতি করা হয় বাইপাসের ধারে ওই বেসরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে৷ তার শরীরে ডেঙ্গুর ভাইরাস পাওয়া যায়৷ কিশোরের যথাযথ চিকিৎসা শুরু করেন হাসপাতালের ডাক্তাররা৷ কিন্তু কোনও চিকিৎসাই কাজে আগে না৷ মঙ্গলবার ভোর ৫টা বেজে ৫৫ মিনিট নাগাদ মৃত্যু হয় আরুশ দত্তের৷ ঘটনায় যথারীতি ভেঙে পড়েছে কিশোরের পরিবার৷
[মাঝেরহাটে নয়া লেভেল ক্রসিংয়ে বিস্তর হ্যাপা, সন্দেহ কর্তাদের মধ্যেই]
কয়েকদিন আগেই ডেঙ্গুর থাবায় শহরে মৃত্যু হয় বছর দশেকের এক শিশুর৷ বিধাননগরের দত্তাবাদের বাসিন্দা ওই শিশুর মৃত্যু হয় এনআরএস হাসপাতালে৷ তার আগে ওই এলাকারই আরও এক শিশুর মৃত্যু হয়৷ শহরে ডেঙ্গুর এই প্রকোপ স্বাভাবিক ভাবেই আতঙ্কের সৃষ্টি করেছে নাগরিকদের মধ্যে৷ এর কারণ হিসাবে শহরের নিকাশি ব্যবস্থার খারাপ বেহাল অবস্থাকেই দায়ী করছেন নাগরিকরা৷ অভিযোগ, নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ শহরের যে, অল্প বৃষ্টিতেই নালা ভরে জল জমে যাচ্ছে বিভিন্ন স্থানে৷ সেই জমা জলেই নিশ্চিন্তে বংশবিস্তার করছে ডেঙ্গুর মশা৷ পুজোর আগে শহরে এই ডেঙ্গুর আতঙ্ক যথারীতি চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের মাথায়৷ এখনই এই রাশ না টানতে পারলে, কয়েকদিনের মধ্যে ডেঙ্গু মহামারির আকার ধারণ করতে পারে অনেকের আশঙ্কা৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’