স্টাফ রিপোর্টার: চলতি মাসের ১৬ তারিখ রাজ্যে পালিত হবে ‘খেলা হবে দিবস’। এই জন্য প্রতিটি অনুমোদনপ্রাপ্ত ক্লাবকে ১৫ হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার। রাজ্যের ১১৯ টি পুরসভা, ৬টি পুরনিগম, ৩৪৫ ব্লক ও কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ড, জেলাসদর, জিটিএ, অনুমোদনপ্রাপ্ত ক্লাব, আইএফএ এবং অন্যান্য ক্লাবকে এই দিনটি পালনের জন্য বলা হয়েছে।
[আরও পড়ুন: অনলাইনে শুরু গবেষণা, সংশোধনাগারে বসেই পিএইচডির ক্লাস করলেন ‘কমরেড বিক্রম’]
‘খেলা হবে দিবস’ পালনের জন্য নবান্নের তরফে জেলাশাসকদের চিঠি দিয়ে ছাত্র-যুব-সহ আম জনতাকে খেলাধুলার এই কর্মসূচিতে যুক্ত করতে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলাশাসক ও জেলা ইউথ অফিসার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কমিটি গড়ে পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। সব ক্লাবই ওই দিন ফুটবল-সহ সব ধরনের খেলার আয়োজন করতে পারবে।
প্রতিটি জায়গায় ‘খেলা হবে দিবস’ পালনের অনুষ্ঠানে বিধায়ক, জেলা পরিষদ সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, এসডিও, বিডিও, থানার ওসি, স্থানীয় ক্রীড়া সংগঠক-সহ এলাকার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানাতে বলা হয়েছে। এ ব্যাপারে একটা গাইডলাইন তৈরি করেছে ক্রীড়া দপ্তর। জানানো হয়েছে, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত ক্লাবগুলিও ওই দিন ‘খেলা হবে দিবস’ পালন করবে।
[আরও পড়ুন: রাস্তা-নদী মিলেমিশে একাকার, গাড়ি তলিয়ে আসানসোলে মৃত্যু চালকের]
সর্বশেষ খবর
-
বাপ কা বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!