অর্ণব আইচ: শহরে ফের উদ্ধার বেআইনি অস্ত্র। রাতের শহরে আর্মেনিয়াম ঘাট এলাকা থেকে উদ্ধার বন্দুক ও কার্তুজ। গ্রেপ্তার ২ যুবক। উত্তর বন্দর থানার পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম অমিত সিং (৩০) ও অর্জুন দাস (৪৬)। ধৃত অমিত রবীন্দ্র সরণী এলাকার বাসিন্দা। অন্যদিকে, অর্জুন ইমাম বক্স লেনের বাসিন্দা। পুলিশ অমিত সিং-র থেকে থেকে একটি সিঙ্গল শট আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ এবং অরুণ দাসের থেকে একটি কার্তুজ উদ্ধার করেছে। তাঁদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে থানায়। পুলিশ অস্ত্র আইনে মামলা শুরু করেছে। ধৃতদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার মামলা দায়ের করা হয়েছে।
বুধবারে আর্মেনিয়াম ঘাট এলাকা থেকে ধৃতদের গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে ধৃত দুই যুবক অস্ত্র মজুত করেছিলেন। কোনও নাশকতার ছক ছিল কি না? তারা বন্দুক ও গুলি কোথা থেকে পেলেন? কেন আর্মেনিয়াম ঘাট এলাকায় এসেছিলেন তাঁরা? শহরে একের পর অস্ত্র উদ্ধারে প্রশ্ন উঠছে, এত বেআইনি অস্ত্র কোথা থেকে আসছে। সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
মর্গে জায়গা নেই, ছড়াচ্ছে দুর্গন্ধ, শ’য়ে শ’য়ে নামগোত্রহীন দেহ কবর দিচ্ছে নেপাল! মৃতের সংখ্যা কত?
-
শুধু মুসলিম মহিলাদের বিনামূল্যে শিক্ষা, আলাদা কলেজ! বিজয়ের ঘোষণায় বিতর্ক
-
পাহাড় থেকে নেমে আসছিল মৃত্যু! চালকের সতর্কতায় বাঁচল প্রাণ, নেপাল থেকে ফিরলেন বসিরহাটের দম্পতি
-
রাতের শহরে আতঙ্ক! ‘খরগোশে’র গুলিতে আহত যুবক, হন্যে হয়ে খুঁজছে পুলিশ
-
বয়স সংখ্যামাত্র! সাড়ে ৬ বছর পর ক্লাবের জার্সিতে অভাবনীয় কীর্তি মেসির
