Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
New Town

অ্যামাজন, অ্যাপেলের নামে কোটি কোটি টাকা প্রতারণা! নিউটাউনে ভুয়ো কলসেন্টার থেকে ধৃত ২৪

ভুয়ো কলসেন্টার খুলে আমেরিকার কয়েকজন নাগরিকের প্রায় ৩০ কোটি টাকা প্রতারণা করা হয়েছে। এই কাণ্ডের মাথাকে ধরতে শুরু হয়েছে তদন্ত।

ফারুক আলম
ফারুক আলম

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৭:৩১

link
ফারুক আলম
ফারুক আলম

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৭:৩১

options
link
অ্যামাজন, অ্যাপেলের নামে কোটি কোটি টাকা প্রতারণা! নিউটাউনে ভুয়ো কলসেন্টার থেকে ধৃত ২৪ zoom
বাজেয়াপ্ত হওয়া ল্যাপটপ, মোবাইল-সহ অন্যান্য সামগ্রী।
Advertisement

অ্যামাজন, অ্যাপেলের মতো কোম্পানির টেক সাপোর্টের নাম করে মার্কিন নাগরিকদের কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। এই অভিযোগে বুধবার রাতে নিউটাউনের ইকো স্পেসে অভিযান চালায় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, ভুয়ো কলসেন্টার খুলে আমেরিকার কয়েকজন নাগরিকের প্রায় ৩০ কোটি টাকা প্রতারণা করা হয়েছে। এই কাণ্ডের মাথাকে ধরতে শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, নিউটাউনের ইকো স্পেসে প্রায় ২ হাজার বর্গফুট এলাকাজুড়ে এই ভুয়ো কলসেন্টার চলছিল। সেখানে বুধবার রাতে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে ১৩ জন মহিলা এবং ১১ জন পুরুষ। ধৃতরা বেশিরভাগই ভিন রাজ্যের নাগরিক বলে জানা গিয়েছে। এদিন কলসেন্টারটিতে অভিযান চালিয়ে মোট ৫৩টি ডেস্কটপ, ৪ টি ল্যাপটপ, ২৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়াও অভিযুক্তদের কাছ থেকে প্রতারণার স্ক্রিপ্ট উদ্ধার করা হয়েছে। সেই সব স্ক্রিট দেখেই আমেরিকার নাগরিকদের প্রতারণার কাজ করতেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার রাঠোর অমিতকুমার ভারত সাংবাদিক বৈঠক করে জানান, টেক সাপোর্ট করার কথা বলে মার্কিন নাগরিকদের প্রতারণা করতেন অভিযুক্তরা। বিভিন্ন স্তরে এই কাজ হত। একটি দল আমেরিকার নাগরিকদের সঙ্গে কথা বলতেন। একটি দল টাকা পয়সার লেনদেন করতেন। সে জায়গা থেকে এই কাজ পরিচালনা করা হত সেখানে অভিযান চালানো হয়েছে। সব স্তরের অপরাধীকে ধরা হবে বলে জানান অমিতকুমার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.