স্টাফ রিপোর্টার: অতিরিক্ত বাস-ট্রামেও কুলোল না৷ বাদুড়ঝোলা হয়ে গ্রুপ ডি-র পরীক্ষা দিতে গেলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী৷
রাজ্যে প্রায় ছয় হাজার গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা ছিল শনিবার৷ দুপুর আড়াইটা থেকে পরীক্ষা শুরু হয়৷ ছয় হাজার শূন্যপদের জন্য পরীক্ষার্থী ছিলেন ২৫ লক্ষ৷ সে কারণেই যাবতীয় ব্যবস্থা আগাম করে রেখেছিল রাজ্য সরকার৷ চালানো হয়েছে অতিরিক্ত বাস-ট্রাম৷ ট্যাক্সি অ্যাসোসিয়েশনগুলি ও বেসরকারি বাস সংগঠনগুলিও পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেখেছিল৷ কিন্তু তারপরও কলকাতা-সহ জেলায় জেলায় বাদুড়ঝোলা হয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছলেন পরীক্ষার্থী৷ মালদহে পরীক্ষার্থী বোঝাই টোটোতে লরির ধাক্কায় গুরুতর আহত হলেন দুই পরীক্ষার্থী৷
[সমাধির কাছে যান বিক্রম, চায় না সনিকার পরিবার]
রাজ্যের ইতিহাসে এর আগে এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী একই দিনে একই সময়ে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন৷ এদিন ছিল গ্রুপ-ডি নিয়োগের পরীক্ষা৷ অবশ্য পরীক্ষাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে কোথাও বিশেষ কোনও সমস্যার খবর পাওয়া যায়নি৷ যদিও গোটা রাজ্যে পরীক্ষা সফল করতে এদিন সকাল থেকেই জেলায় জেলায় প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে৷ প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে জারি ছিল ১৪৪ ধারা৷ যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক ছিল পুলিশ-প্রশাসন৷ পরীক্ষাকেন্দ্রগুলিতেও ছিল কড়া নিরাপত্তা৷ যদিও পরীক্ষা দিতে যাওয়ার পথে মালদহের যদুপুরে একটি লরির সঙ্গে টোটোর সংঘর্ষে জখম হন বিহারের তিন পরীক্ষার্থী৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন৷ পরীক্ষাকে ঘিরে দুর্ঘটনার কথা মাথায় রেখে স্টেশনচত্বরে ছিল বাড়তি পুলিশ৷ গ্যালপিং ট্রেনগুলিকে এদিন প্রতিটি স্টেশনে দাঁড়াতে বলা হয়েছিল৷
সর্বশেষ খবর
-
গলায় মালা, দু’হাত তুলে নাচ! দিঘার জগন্নাথ সংস্কৃতি ক্ষেত্রে শিশির, বললেন ‘পারিবারিক স্টাইল’
-
ইরানের ‘হুমকি’তে আপাতত বন্ধ হামলা, আবারও বৈঠকে তেহরান-ওয়াশিংটন, আদৌ ফিরবে শান্তি?
-
১০৮ কলস জলে স্নান, ৫৬ ভোগের ব্যবস্থা, দিঘার জগন্নাথদেবের স্নানযাত্রার পর গজবেশ
-
‘নিজকে এই ইন্ডাস্ট্রির বাইরের সদস্য মনে হয়নি’, ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আড্ডায় জয়া
-
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা, ‘তোমরাই নায়ক’, ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচ