Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Netaji Nagar

কালীপুজোয় ক্লাবে বসে মদ্যপান! খাস কলকাতায় প্রতিবাদ করায় তুমুল অশান্তি-ভাঙচুর, গ্রেপ্তার ৩

পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নামে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০২৪, ১৪:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০২৪, ১৪:৫৪

options
link
কালীপুজোয় ক্লাবে বসে মদ্যপান! খাস কলকাতায় প্রতিবাদ করায় তুমুল অশান্তি-ভাঙচুর, গ্রেপ্তার ৩ zoom
প্রতীকী ছবি
Advertisement

অর্ণব আইচ: কালীপুজোর আবহে ক্লাবে বসে মদ্যপান। প্রতিবাদ করায় ব্য়াপক ঝামেলা নেতাজি নগর বিদ্যাসাগর কলোনি এলাকায়। শনিবার গভীর রাতে এই অশান্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর আবহে নেতাজি নগর বিদ্যাসাগর কলোনির রুদ্রাক্ষ ক্লাবে বসে মদ্যপান করছিল কয়েক জন। সেখানে স্থানীয় এক প্রোমোটারও ছিলেন। ক্লাবে বসে মদ্যপানের প্রতিবাদ করেন ক্লাবের অন্য সদস্যরা। এনিয়ে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। রাত যত গড়ায় অশান্তিও তত বাড়ে। রাত একটা নাগাদ হাতাহাতি বেঁধে যায়। ক্লাবেও ভাঙচুর চলে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নামে। তিনজনকে গ্রেপ্তার করেছে। রবিবার সকাল থেকে এলাকার পরিবেশ থমথমে।

Advertisement

প্রসঙ্গত, কালীপুজোয় অশান্তি এড়াতে সতর্ক ছিল পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত মোট ২৯২ জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তাদের মধ্যে ১১৭ জন নিষিদ্ধ বাজি ফাটানোর দায়ে ধৃত। বাকি ১৭৫ জনের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ রয়েছে। কালীপুজোর রাতে ৫১৯.৭ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়। বিসর্জনেও কড়া নজর রেখেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে গত ২৫ অক্টোবর, অশান্তি নিয়ে গোয়েন্দাদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.