স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: মাদকমুক্তিতে মানসিক বিকাশ ঘটানোর কেন্দ্রেই চরম অমানবিকতা! সোনারপুরের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার কেন্দ্রে বাসিন্দাদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে৷ অভিযোগ পেয়ে হানা দিয়ে লোহার রড, লাঠি, লোহার চেন, হাতকড়া উদ্ধার করেছে পুলিশ৷ অভিযোগ, হাতকড়া পরিয়ে ওই ‘অস্ত্র’ দিয়ে নির্মমভাবে বেদম প্রহার করা হত মাদকমুক্তিতে আসা আবাসিকদের৷ খাওয়াও জুটত না বেশিরভাগ সময়৷ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে৷
ফের বন্ধ হয়ে গেল নদিয়া জুট মিল, কর্মহীন ২০০০ শ্রমিক
কলকাতার বহু ধনী পরিবারের ছেলেরাও ওই কেন্দ্রে আসেন৷ ছেলেকে মাদক মুক্ত করতে অনেক নামী ব্যক্তিরাও এই কেন্দ্রের সাহায্য নিয়েছেন৷ এমনই একজন সেখান থেকে পালিয়ে বারুইপুরের এসডিও-র কাছে বিষয়টি নিয়ে নালিশ করেন৷ নালিশ যায় বিডিও-র কাছেও৷ তার পরই গতকাল রাতে জেলা প্রশাসনের নির্দেশে হানা দেয় পুলিশ৷
শরীরের একাধিক অংশে শিকড় নিয়ে বড় হচ্ছে এই মেয়ে
সোমবার রাতে সোনারপুরের এলাচিতে জীবনজ্যোতি নামে ওই পুনর্বাসন কেন্দ্রে এই মারধরের অভিযোগ করেন সোনারপুরেরই বাসিন্দা অভিলাষ চক্রবর্তী নামে এক আবাসিক৷ এই মারধরের অভিযোগ তুলে অভিলাষের পরিবারের লোকজন ওই পুনর্বাসন কেন্দ্রে ভাঙচুরও চালায়৷ মারধরের অভিযোগ তুলে অভিলাষের বাড়ির লোক ওই পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগও দায়ের করেন৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে৷ এদের মধ্যে ওই পুনর্বাসন কেন্দ্রের সম্পাদকও রয়েছে৷ পাশাপাশি ওই পুনর্বাসন কেন্দ্র থেকে লোহার চেন, লাঠি উদ্ধার করেছে পুলিশ৷
চিরুনি নিয়ে বচসার জের, খদ্দেরকে কুপিয়ে খুন করল নাপিত
সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে