নিরুফা খাতুন: মধ্য কলকাতার নামী স্কুলে খুদে ছাত্রের রহস্যমৃত্যু। শুক্রবার সকালে বাড়ি থেকে পুলকারে স্কুলে রওনা হয় চার বছরের ওই পড়ুয়া। গাড়ি থেকে নামতেই শুরু হয় বমি। এর পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই তালতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পরিবার ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে পুলিশ।
জানা গিয়েছে, কলকাতার এই নামী বেসরকারি স্কুলে পড়ত ওই পড়ুয়া। বয়স মাত্র ৪ বছর। প্রতিদিনের মতো শুক্রবার সকালে তাকে পুলকারে তুলে দেওয়া হয়। সূত্রের খবর, পুলকার থেকে নামার পরই বমি শুরু হয় খুদের। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর কারণ জানতে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
[আরও পড়ুন: কাটছে না বিভ্রান্তি, এবার ধৃত সঞ্জয়ের নারকো পরীক্ষা করাচ্ছে সিবিআই!]
পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত শুরু করা হয়েছে। এদিন বাড়ি থেকে কী খেয়ে বেরিয়েছিল, তা খতিয়ে দেখবে পুলিশ। পুলকারে যাদের সঙ্গে ওই শিশু ছিল, তাদের সঙ্গে কথা বলা হবে পুলিশ। যোগাযোগ করা হবে পুলকারের চালকের সঙ্গে। পুলিশ স্কুল কর্তৃপক্ষের থেকেও তথ্য নেবে বলে খবর। আচমকা সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
[আরও পড়ুন: এবার রাষ্ট্রপতির দ্বারস্থ জুনিয়র ডাক্তাররা, পাঠানো হল মেল]
সর্বশেষ খবর
-
এবার গেরুয়া বনাম লালের মুখোমুখি লড়াই! কল্যাণীর বর্ধিত অধিবেশনে বার্তা সিপিএমের
-
কোর্স করতে অনিচ্ছুক, টাকা ফেরত চেয়ে আবেদন, কলেজে ডেকে ছাত্রী ও মার ‘শ্লীলতাহানি’ বনগাঁয়!
-
জঙ্গলের ‘বিষাক্ত প্রহরী’, বিরল লজ্জাবতী বানরের এবার দেখা মিলবে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে
-
গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ, এভারেস্টের হিং-সহ একাধিক মশলা নিষিদ্ধ করল FSSAI
-
তৃণমূল জমানায় দুর্গাপুরে সমবায় ব্যাঙ্কে বেনজির দুর্নীতি! ‘৪০ কোটিরও বেশি লুট’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রী কীর্তনিয়ার