স্টাফ রিপোর্টার: বর্ষবরণের রাতে যাদবপুরে বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়ালের এক অভিনেত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ৷ এই পাঁচ অভিযুক্ত হল শেখ সিরাজুদ্দিন (২৬), শেখ সাহিলুদ্দিন (২০), আনন্দ মণ্ডল (২১), গৌতম নস্কর (৩২) ও বিশ্বজিৎ দাস (৩০)৷ সোমবার রাতেই এই পাঁচ জনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ৷ এরা চারু মার্কেট ও লেক থানা এলাকার বাসিন্দা বলেই পুলিশের তরফে জানানো হয়েছে৷ এদের গ্রেফতারের পাশাপাশি একটি ইনোভা গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ এই গাড়িটি করেই পাঁচ অভিযুক্ত একটি পানশালার সামনে আসে৷ ওইদিন রাতের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই পুলিশ তাদের গ্রেফতার করেছে৷
শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছিল প্রিন্স আনোয়ার শা রোডের ঢাকার কালীবাড়ির কাছে একটি পানশালার সামনে৷ ওইদিন রাতে অভিযুক্ত পাঁচ জন একটি গাড়িতে করে সেখানে আসে৷ তখন সেখানেই ওই অভিনেত্রী ছিলেন৷ প্রথমে কটূক্তি, তারপর ওই অভিনেত্রীর শ্লীলতাহানি করার চেষ্টা করে ওই পাঁচ জন৷ বর্ষবরণের রাতে অভিনেত্রীর সঙ্গে তাঁর বয়ফ্রেন্ডও ছিল৷ গাড়ি পার্কিং করা নিয়েই ওই পাঁচ যুবকের সঙ্গে অভিনেত্রী ও তাঁর বয়ফ্রেন্ডের বচসা বাধে৷ বচসার সময়ই ওই অভিনেত্রীর হাত ধরে টানে অভিযুক্ত পাঁচ যুবক৷ এই ঘটনার পরই ওই অভিনেত্রী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন৷
ঘটনাটি লেক থানা এলাকায় হলেও যাদবপুর থানায় অভিযোগ দায়ের হওয়ায় যাদবপুর থানার পুলিশ সোমবার রাতে পাঁচ জনকে গ্রেফতার করে৷ বরানগরের বাসিন্দা ওই তরুণীর শ্লীলতাহানির ঘটনার সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে৷ পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে৷
ছবি প্রতীকী
আরও পড়ুন –
(প্রেম ফিরে পেতে প্রেমিকার স্বামীকে খুন করল জিম ট্রেনার)
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন