স্টাফ রিপোর্টার: ডিজিটাল রেশন কার্ড তৈরির পাশাপাশি কার্ডের ভুলত্রুটি সংশোধনের কাজ চলছে দ্রুত গতিতে৷ খাদ্যসুরক্ষা মিশন প্রকল্পের আওতায় ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৬ কোটি ১৩ লক্ষ নাগরিকের কাছে ডিজিটাল রেশন কার্ড পৌঁছে গিয়েছে৷ আরও ৩ কোটি নাগরিকের কাছে এই রেশন কার্ড পৌঁছে দেওয়া হবে খুব শীঘ্রই৷ বুধবার নবান্নে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও দফতরের সচিব ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
গত ২৭ জানুয়ারি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের সব নাগরিকদের ২ টাকা কেজি দরে চাল দেওয়া হবে৷ খাদ্যমন্ত্রী বলেন, কেন্দ্র যে টার্গেট বেঁধে দিয়েছিল কম সময়ের মধ্যে তার থেকে বেশি নাগরিকের কাছে ডিজিটাল কার্ড পৌঁছে দেওয়া গিয়েছে৷ দফতরের এক আধিকারিক বলেন, প্রায় ৩৩ লক্ষ নতুন রেশন কার্ডে ত্রুটি দেখা গিয়েছে৷ এইসব ত্রুটি সংশোধনের জন্য দ্রুত কাজ চলছে৷ মন্ত্রী বলেন, ২ টাকা দরে চাল পাওয়ার জন্য নাগরিকদের থেকে আবেদনপত্র জমা পড়ছে৷ সেইসব আবেদনপত্র খতিয়ে দেখার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে৷ জাতীয় খাদ্য সুরক্ষা মিশন প্রকল্পকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে প্রথম থেকেই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ তথ্যসংস্কৃতি দফতরের প্রধান সচিব অত্রি ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, সময়সীমার চার মাস আগেই প্রায় ৩৫ লক্ষ মেট্রিকটন চাল সংগ্রহ করেছে রাজ্য সরকার৷ আরও ১০ লক্ষ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে৷ ১৭১টি কৃষি বাজার তৈরির কাজ চলছে জোর কদমে৷ তার মধ্যে ৬০টি কৃষি বাজার তৈরির কাজ শেষ হয়েছে৷
সর্বশেষ খবর
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!