সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের একটি বেসরকারি অভিজাত হোটেলে বিদেশি ইঞ্জিনিয়ারের মৃত্যু ঘিরে রহস্য৷ কর্মসূত্রে জাপানের ফুকুসিমা থেকে এরাজ্যে এসেছিলেন পেশায় ইঞ্জিনিয়ার মাতানরি হ্যারি৷ শুক্রবার রাতে ওই হোটেলের ওয়াশ রুমে তাঁর দেহ পড়ে ছিল৷ তাঁর দেহ উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ তাঁর বয়স ৬৫ বছরের আশেপাশে হতে পারে বলে অনুমান৷
চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের কারণে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে৷ ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে৷ ঘটনার তদন্ত করছে নিউটাউন থানার পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, ওই ইঞ্জিনিয়ারের গায়ে বেশ কয়েকটি দাগ পাওয়া গিয়েছে৷ ওই দাগ ঘিরেই ঘিরে রহস্য দানা বেধেছে৷ ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না তা জানতে তদন্ত করছে পুলিশ৷ হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
‘ভাইয়ের গ্রেপ্তারির পর অপমানে বাবা দূরে চলে যান’, আইনে আস্থা রেখে বলছেন নির্মলকন্যা
-
কৃষ্ণনগরের বুড়িমার প্রণামী-গয়নাগাটি ‘আত্মসাৎ’, কাঠগড়ায় ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
‘জেন জি-জেন আলফা শব্দগুলো ভারতীয় সংস্কৃতি নয়’, ‘লক্ষ্মণ’ সুনীলের মন্তব্যে কটাক্ষের ঝড়
-
এবার বিশ্বভারতীতেও ‘ককরোচ’দের তাণ্ডব! দুর্নীতির পোস্টারে ছেয়ে গেল ক্যাম্পাস চত্বর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোঁয়া চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!