অর্ণব আইচ: খাস কলকাতার বুকে ধর্ষণের অভিযোগ। একবালপুর এলাকায় ৮ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। কোনও অভিযুক্তকেই গ্রেপ্তার করা যায়নি । পরিবারের দাবি, শুক্রবার সকাল দশটা নাগাদ, শিয়াগলি ধরে টিউশন থেকে সে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেইসময় তাকে একজন মুখ চাপা দিয়ে তুলে নিয়ে যায় এই নির্মীয়মাণ বহুতলে! সেখানেই চলে অত্যাচার!
[হুইলচেয়ারে বসে প্রবেশ নিষেধ, প্রশ্নের মুখে বেলুড় মঠ]
বালিকার পরিবারের অভিযোগ, একজন তুলে নিয়ে গেলেও, ঘটনাস্থলে আরও অনেকে ছিল। তারা গোটা ঘটনায় সাহায্য করে। পরে কোনও রকমে বাড়ি ফেরে নাবালিকা। তখনও সে কাউকে কিছু বলেনি। কিন্তু সন্ধেয় অসুস্থ হয়ে পড়ায় সন্দেহ হয় বাড়ির লোকেদের। এরপরই গোটা ঘটনা সামনে আসে।শনিবার সকালে একবালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। নির্মীয়মাণ বহুতলের কাছে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। তদন্তে নেমে নির্মীয়মাণ বহুতলে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলে পুলিশ। তবে অভিযুক্তদের এখনও কোনও খোঁজ মেলেনি।
[রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র বি পি পোদ্দার হাসপাতাল]
বৃহস্পতিবারই রাজ্যের দু’জায়গায় নাবালিকা নির্যাতনের ঘটনা ঘটেছে। হাওড়ার ঘুসুড়িতে দোকানে যাওয়া ৯ বছরের বালিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে দোকানদারের বিরুদ্ধে। অন্যদিকে, ঝাড়গ্রামের সাঁকরাইলে ঘরে ঢুকে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে! তবে এবার শহর কলকাতার বুকেই ঘটল এই ঘটনা। শনিবার এসএসকেএম হাসপাতালে নাবালিকার মেডিক্যাল টেস্ট হয়। সূত্রের খবর, পরীক্ষায় নির্যাতনের প্রমাণ মিলেছে। দোষীদের শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ দেখান সাধারণ মানুষ।
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?