সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেশপ অগ্নিকাণ্ডে অন্তর্ঘাতের আশঙ্কা আগেই করা হয়েছিল৷ দাহ্য পদার্থ এমনকী বিদ্যুৎ সংযোগ না থাকার পরও কীভাবে বন্ধ কারখানায় আগুন লাগল, তা নিয়ে ধন্দ দেখা দিয়েছিল৷ মঙ্গলবার সিআইডির হাতে ঘটনার তদন্তভার দেয় সরকার৷ এরপরই কারখানার যন্ত্রাংশ চুরির অভিযোগে গ্রেফতার করা হল ৯ জনকে৷
সূত্রের খবর, জেপশের বন্ধ কারখানায় রীতিমতো যাতায়াত ছিল কিছু মানুষের৷ পুজোর সময় পুলিশি প্রহরা থাকলেও, পুজোর পর তা উঠে যায়৷ এরপরই জেশপের ২৮ নম্বর গেটের কাছে আগুন লাগে৷ তদন্তে নেমে কারখানার ভিতরে পাওয়া বিভিন্ন নমুনা থেকে ভিতরে মানুষের যাতায়াতের ব্যাপারে নিশ্চিত হন গোয়েন্দারা৷ জানা যাচ্ছে, কারখানার বিভিন্ন যন্ত্রপাতি কেটে কেটে চুরি করা হয়েছে৷ এই অভিযোগে প্রথমেই ৯ জনকে গ্রেফতার করা হল৷ ৬ জনের বিরুদ্ধে কারখানার যন্ত্রাংশ চুরি, বাকি তিনজনের বিরুদ্ধে ওই যন্ত্রাংশ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে৷ সিআইডির আনুমান, এই চক্রের সঙ্গে যুক্ত কারখানা কর্তৃপক্ষর একাংশ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই মূলচক্রীদের সন্ধান পাওয়া যাবে বলে মনে করছে তদন্তকারী দল৷
সর্বশেষ খবর
-
কপার-টি থাকা সত্ত্বেও গর্ভে সন্তান! কতটা নিরাপদ এই প্রেগন্যান্সি?
-
চিনি-গুড় প্রয়োজন নেই, মিষ্টিমুখের ইচ্ছে হলে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর গ্রিন মুগ লাড্ডু
-
হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন, চাওয়া হচ্ছে টাকা! পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক
-
‘লাশের রাজনীতি করতে ভালোবাসেন…’, হালিশহর প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মুকুল-পুত্র!
-
শান্তি বহু দূর! ইরানকে ‘শিক্ষা’ দিতে হরমুজে মার্কিন রণসজ্জা, প্রণালী ঘিরল ২০ ‘জলদানব’