Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬

মদ খাইয়ে বালককে নৃশংসভাবে খুন ১৫ বছরের কিশোরের

পারিবারিক বিবাদের জেরে প্রতিহিংসার শিকার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০১৭, ১৩:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০১৭, ১৩:৩৬

options
link
মদ খাইয়ে বালককে নৃশংসভাবে খুন ১৫ বছরের কিশোরের zoom

স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: পারিবারিক বিবাদের জেরে ন’বছরের বালককে আকণ্ঠ মদ খাইয়ে খুন করল কিশোর৷ এই ঘটনায় অভিযুক্ত কিশোর ও তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ৷ ভয়াবহ ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকার সেকেন্দারাবাদে৷ মৃত বালকের নাম রেজাউল জোদ্দার (৯)৷ এই খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া দু’জনের মধ্যে রয়েছে ১৫ বছরের কিশোর আসমত ও তার বাবা নরুল আমিন গাজি৷

[পুজো পরিক্রমাতে সুযোগ মিলবে মারাদোনা দর্শনেরও]

রীতিমতো প্ল্যান করে পেশাদার খুনির মতো আকণ্ঠ মদ খাইয়ে খুন করা হয় ন’বছরের ছেলেটিকে৷ ক্লাস ওয়ানে পড়তে পড়তেই পড়া ছেড়ে দিয়ে জরির কাজ শুরু করে রেজাউল জোদ্দার৷ শনিবার বিকেল থেকেই তার কোনও খোঁজ মিলছিল না৷ দিনভর অপেক্ষা ও খোঁজ চালিয়ে ছেলের খবর না পেয়ে পরদিন রবিবার মন্দিরবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন ওই শিশুর বাবা৷ তবে স্থানীয় বাসিন্দারা জানান কিশোর আসমত গাজিকে রেজাউলের সঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল৷ এরপরই বিষয়টি অন্যদিকে মোড় নেয়৷ ওই কিশোরকে জেরা করে প্রতিবেশীরা জানতে পারেন খুন করার আগে রেজাউলকে আকণ্ঠ মদ খাইয়েছিল আসমত গাজি৷ তারপর তাকে গলাটিপে শ্বাসরোধ করে খুন করে আসমত গাজি৷ খুনের পর তার দেহটি রাস্তার ধারের ঝোপের মধ্যে ফেলে রেখে চলে আসে ওই কিশোর৷ এমন প্রতিহিংসা দেখে প্রতিবেশীরা বিস্মিত হন৷ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় তারা৷ পুলিশ এসে ফের একদফা জেরা করে ওই কিশোরকে৷ ওই কিশোর অসংলগ্ন কথা বলায় সন্দেহ দৃঢ় হয় পুলিশের৷ আসমত গাজিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ পুলিশ দেখতে পায় রাস্তার ধারে ঝোপে পড়ে রয়েছে ওই ন’বছরের বালকের দেহটি৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন নেই ডক্টর সূর্যকান্ত মিশ্রর!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.