Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬
A bawd allegedly killed in Sonagachi

সোনাগাছিতে যৌনকর্মী খুন, ঘর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

এর আগে হুগলির চণ্ডীতলায় এক যৌনকর্মীকে খুনের অভিযোগ ওঠে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২২, ০৯:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২২, ০৯:১৫

options
link
সোনাগাছিতে যৌনকর্মী খুন, ঘর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ zoom
ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার সোনাগাছি এলাকায় এক যৌনকর্মীর দেহ উদ্ধার। তার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। শনিবার রাতে বড়তলা থানা এলাকার ৯৯ নম্বর ডিসি মিত্র লেনের একটি ঘর থেকে ওই মহিলার দেহটি উদ্ধার হয়। বড়তলা থানার পুলিশ বছর চল্লিশের ওই মহিলার দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুন হয়েছেন ওই যৌনকর্মী। 

পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় ও ঘাড়ে কাটার দাগ রয়েছে। একটি বাড়ির দোতলায় মহিলার ঘর থেকে দেহটি উদ্ধার হয়। যেখান থেকে মহিলার দেহটি উদ্ধার হয় সেখানেই থাকতেন তিনি। এমনকী যে ঘর থেকে দেহটি মেলে সেই ঘরটি তছনছ অবস্থায় ছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কেন গ্রেপ্তার হলেন পার্থ? কী এই এসএসসি দুর্নীতি? জেনে নিন]

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খদ্দের সেজে দু’জন এসে ওই মহিলাকে খুন করেছে। কিন্তু কোন আক্রোশে যৌনকর্মীকে খুন করল তারা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। খুনের পর দুষ্কৃতীরা কোন রাস্তা দিয়ে পালিয়ে গেল, তা স্পষ্ট নয়। স্নিফার ডগ নিয়ে গিয়ে তদন্ত করছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যান্য যৌনকর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার কিনারা করার চেষ্টা করছে পুলিশ। 

উল্লেখ্য, এর আগে ২০২০ সালে হুগলির চণ্ডীতলায় যৌনকর্মীকে খুনের অভিযোগ ওঠে। টাকা নিয়ে বচসার জেরে কাটারি দিয়ে কুপিয়ে যৌনকর্মীকে খুন করা হয়। চণ্ডীতলা থানায় খবর দিলে পুলিশ এসে ওই যৌনকর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার করে। শুরু হয় তদন্ত। পুলিশ এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সেই ঘটনার প্রায় দু’বছরের মাথায় আরও একজন যৌনকর্মী খুন। যা নিয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

[আরও পড়ুন: এসএসসি দুর্নীতিতে জড়িত মোনালিসা দাস! খবরের শিরোনামে বোনের নাম দেখে হতবাক দাদা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.