নিরুফা খাতুন: খাস কলকাতায় ফের রহস্যমৃত্যু। বাগবাজারের নিবেদিতা লেনে নির্মীয়মাণ বহুতলের নিচতলা থেকে এক ব্যক্তি অর্ধদগ্ধ দেহ উদ্ধার। খুন নাকি নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। শ্যামপুকুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে তাঁকে। তবে কে বা কারা যুক্ত তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
শনিবার ঘড়ির কাঁটায় সকাল ৯টা ২৫ মিনিট। বাগবাজারের নিবেদিতা লেনে নির্মীয়মাণ বহুতলে এক ব্যক্তির দেহ আধপোড়া অবস্থায় দেখেন স্থানীয়রা। তখনও ওই ব্যক্তির দেহের আশপাশ থেকে ধোঁয়া বেরচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্যামপুকুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রমাণ লোপাটের চেষ্টায় খুনের পর দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা এখনও জানা যায়নি। দিনেদুপুরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই জোর শোরগোল এলাকায়।
এর আগে শুক্রবার দুপুরে দমদম ক্যান্টনমেন্টের এক নম্বর রেলগেট সংলগ্ন জ্যোতিনগর এলাকায় প্রায় একই ঘটনা ঘটে। সেখানে বস্তাবন্দি অবস্থায় মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। এই ঘটনায় কে বা কারা যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুনের পর প্রমাণ লোপাটের জন্য বস্তাবন্দি দেহ ওই এলাকায় ফেলে দিয়ে যাওয়া হয়েছে। ওই তরুণীকে খুনের আগে ধর্ষণ করা হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
সর্বশেষ খবর
-
স্কুলের হস্টেলে ২২ ছাত্রীর শ্লীলতাহানি! অভিযুক্ত ১ জনই, শোরগোল মহারাষ্ট্রে
-
উন্নয়নের নামে ক্ষত-বিক্ষত হচ্ছে হিমালয়, সতর্ক না হলে সমূহ বিপদ
-
ধ্বংসযজ্ঞের মাঝে একাকী যোদ্ধা! ‘মৃত্যুপুরী’ নেপালে কীভাবে প্রাণে বাঁচলেন ৯৭-এর বৃদ্ধা?
-
‘আমাকে ওরা মেরে ফেলবে’, প্রসবের আগে আশঙ্কা যুবতীর! সদ্যোজাত ও মায়ের মৃত্যুুতে প্রশ্ন
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?