বিধান নস্কর, বাগুইআটি: মানসিক অবসাদে আত্মহত্যার চেষ্টা। কেষ্টপুরের উদয়নপল্লির লোহার ব্রিজ থেকে খালে ঝাঁপ যুবকের। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ। ডুবুরি নামিয়ে বেশ কিছুক্ষণ যুবকের খোঁজে তল্লাশিও চালানো হয়। তবে এখনও তাঁর খোঁজ পাওয়া যায়নি। আপাতত বন্ধ উদ্ধারকাজ। রবিবার সকালে ফের তল্লাশি অভিযান শুরু হবে বলেই জানান পুলিশ আধিকারিকরা।
জানা গিয়েছে, গৌতম মল্লিক নামে ওই যুবক কেষ্টপুর উদয়ন পল্লির বাসিন্দা। তিনি পেশায় ডেলিভারি বয়। শনিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ কেষ্টপুর খাল লোহার ব্রিজ থেকে ঝাঁপ দেন তিনি। যুবকটি ওই ব্রিজের উপর বসেছিলেন। স্থানীয়দের একাংশের দাবি, লোহাপুল থেকে থেকে ঝাঁপ দিয়েছেন ওই যুবক। আবার কেউ কেউ বলছেন, তিনি পড়ে গিয়েছেন। যদিও পরিবারের দাবি, গৌতম মানসিক অবসাদে ভুগছিলেন। আগেও লোহার ব্রিজ থেকে ঝাঁপ দেবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। আর আজ সত্যি সত্যিই ঝাঁপ দিলেন।
[আরও পড়ুন: হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র হাওড়া স্টেশন, লাঠিচার্জ আরপিএফের]
এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। ডুবুরি নামিয়ে যুবকের সন্ধানে চলে জোর তল্লাশি। তবে রাত ১২টা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। আলোর সমস্যায় আপাতত বন্ধ উদ্ধারকাজ। রবিবার সকালে ফের শুরু হবে তল্লাশি অভিযান।
[আরও পড়ুন: হাওড়া স্টেশনে আরপিএফের লাঠিচার্জের প্রতিবাদে হুগলিতে অবরোধ, বিপাকে নিত্যযাত্রীরা]
সর্বশেষ খবর
-
ইন্দিরা পেরেছিলেন, রাজপাট-দল সব হারিয়ে ‘নিঃস্ব’ মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
-
দলে মেসি-ভিনি, চমক ডিফেন্সে! বিশ্বকাপে গ্রুপ পর্বের সেরা একাদশ বেছে নিল সংবাদ প্রতিদিন ডট ইন
-
সরষের মধ্যেই ভূত! রামমন্দিরে কয়েকশো কোটির চুরি জেনেও ধামাচাপার চেষ্টা ট্রাস্টের প্রধানের
-
সৌদি আরবে ভেঙে পড়ল জ্বালানি সংস্থার কপ্টার, মৃত কমপক্ষে ১৪, যুদ্ধের জেরে আকাশে আতঙ্ক?
-
হেরেও শিক্ষা নেই! আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেকই হচ্ছে না বৈভবের, শ্রেয়স-গম্ভীরের সিদ্ধান্তে প্রশ্ন