অর্ণব আইচ: কারিগরকে সোনা গড়তে দিয়েছিলেন বউবাজারের স্বর্ণ ব্যবসায়ী। কথা ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে গয়না ফেরত দেবেন তিনি। কিন্তু সময় পেরিয়ে যাওয়া পরও সোনা পাননি ব্যবসায়ী। এমনকী বেপাত্তা হয়ে যান কারিগর। মুচিপাড়া থানায় অভিযোগ জানান ব্যবসায়ী। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের থেকে ৪৪১ গ্রাম সোনা ও ৪৫ হাজার টাকা নগদ উদ্ধার করেছে তদন্তকারীরা। তাঁকে কলকাতায় আনা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অক্টোবর মাসে বিপুল কর্মকার নামের এক স্বর্ণ ব্যবসায়ী গয়না গড়তে নদিয়ার বাসিন্দা দিলীপকে সোনা দেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সোনা ফেরত দেননি তিনি। তাঁর সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না বলে অভিযোগ। তদন্তে পুলিশ জানতে পারে অভিযুক্ত নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার বাসিন্দা। বিভিন্ন সূত্র ও মোবাইল ফোনের লোকেশন ধরে পুলিশ জানতে পারে অভিযুক্ত কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের কাছে সঙ্গীতা সিনেমা হলে যাবেন। সেই মোতাবেক কৃষ্ণনগর পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা। সেখানেই অপেক্ষা করতে থাকেন তাঁরা। দিলীপ ঘটনাস্থলে আসতেই গ্রেপ্তার করা হয়।
ধৃতকে হাতে পেতেই জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকরা। তার পরই দিলীপের থেকে চুরি যাওয়া সোনা ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া মেনে সোনা মালিকের হাতে তুলে দেওয়া হবে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
সর্বশেষ খবর
-
শেষদিনও ‘নিষ্ফলা’ লোকসভা, বন্দে মাতরমের সুরে মুলতুবি অধিবেশন! মোদিকে নিয়ে বিতর্কিত স্লোগান বিরোধীদের
-
২০০ কোটির মালিক টুলুর খোঁজে গ্রামে গ্রামে মাইকিং পুলিশের, বাড়িতেও লাগানো হল নোটিস
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ