Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Parnasree

মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ পুলিশকর্মীর বিরুদ্ধে, চাঞ্চল্য পর্ণশ্রীতে

পকসো আইনে দায়ের হয়েছে মামলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৩, ১০:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৩, ১০:০৮

options
link
মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ পুলিশকর্মীর বিরুদ্ধে, চাঞ্চল্য পর্ণশ্রীতে zoom
প্রতীকী ছবি
Advertisement

অর্ণব আইচ: বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলল নাবালিকা কন‌্যা। ওই কিশোরীর বাবা পেশায় পুলিশকর্মী বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ জানিয়েছে নাবালিকা। তারই ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা দায়ের করছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই পুলিশকর্মীর সঙ্গে তাঁর স্ত্রীর সুসম্পর্ক নেই। সেই কারণে স্ত্রী আলাদা থাকেন। নাবালিকা মেয়েকে নিয়ে বাড়িতে থাকে ওই পুলিশকর্মী। পুলিশের কাছে করা অভিযোগে ওই নাবালিকা জানিয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তার উপর একাধিকবার যৌন নির্যাতন চালায় তার বাবা। নাবালিকা বাধা দিতে গেলে তাকে তার বাবা হুমকিও দেয় বলে অভিযোগ। প্রথমে ভয়ে কাউকে কিছু না জানালেও শেষ পর্যন্ত কয়েকজন পরিচিতকে সঙ্গে নিয়ে সে পর্ণশ্রী থানায় যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আমাকে রিপোর্ট করুন’, চব্বিশের আগে কোন্দলদীর্ণ উত্তর ২৪ পরগনায় নতুন কোর কমিটি মমতার]

প্রথমে বাবার বিরুদ্ধে অভিযোগ না জানাতে চাইলেও পুলিশ আধিকারিকরা তাকে অভয় দেন। কান্নায় ভেঙে পড়ে সে। এর পরই সে বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়। ওই অভিযোগের ভিত্তিতে নাবালিকার মেডিক‌্যাল পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি ব‌্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: সামনেই রামমন্দিরের উদ্বোধন, অযোধ্যায় মদ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা যোগীর]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.