অর্ণব আইচ: খাস কলকাতায় শুটআউট(Shootout at Kolkata )। রাতের অন্ধকারে মির্জা গালিব স্ট্রিটে চলল গুলি। গুরুতর জখম এক। তাঁর ডান পায়ে গুলি লাগে বলেই খবর। এই ঘটনায় এখনও গ্রেপ্তার হয়নি কেউ। অভিযুক্তের বিরুদ্ধে আগেও অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলেই খবর।
অশান্তির সূত্রপাত শুক্রবার সন্ধেয়। সোনু এবং রাকিবের মধ্যে বচসা হয়। তা সেই সময় মিটেও যায়। এর পর রাত ১টা ৪০ মিনিট নাগাদ একজনের বাড়িতে গাড়ি রাখতে আসে অভিযুক্ত সোনা ওরফে সোনু। সে কুখ্যাত অপরাধী গব্বরের শ্যালক। সোনু এলাকায় তোলাবাজি করে বলেই অভিযোগ। অভিযোগ, গাড়িতে রাখতে আসার খবর পেয়ে রাকিবের দলবল ফ্রি স্কুল স্ট্রিটে পৌঁছয়। বেশ কিছুক্ষণ সোনু এবং রাকিবের দলবলের মধ্যে অশান্তি হয়। অভিযোগ, অশান্তির মাঝে আচমকা সোনু গুলি চালাতে শুরু করে। কমপক্ষে তিন রাউন্ড গুলি চলে বলেই খবর।
[আরও পড়ুন: হিজাব বিতর্কের পর বাংলায় তিলক-তরজা! স্কুলের সামনে বিক্ষোভ ‘সনাতনী’দের]
তাতেই রক্তারক্তি কাণ্ড ঘটে। রাকিবের পায়ে গুলি লাগে। বাকি দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়ে সোনু। এদিকে, দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিল রাকিব। পরে তাঁর বন্ধুরা রাকিবকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্থানীয় সূত্রে খবর, রাকিব তালতলার বাসিন্দা। অভিযোগ, বেআইনি কলসেন্টার চালায়। তা জানা সত্ত্বেও পুলিশ রাকিবের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না বলেই অভিযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।
[আরও পড়ুন: বিনামূল্যে আধার সংশোধনের সময়সীমা ফের বাড়ল, জানুন খুঁটিনাটি]
সর্বশেষ খবর
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক
-
‘বাস্তবতা বদলানো যায় না’, এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদলে চিনকে পালটা জবাব ভারতের
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’
-
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, বির্তকের মাঝেই বড় ঘোষণায় ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর
-
জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপে সিকিমের একমাত্র মেয়ে, বাইচুং কন্যাই যেন শিবরাত্রির সলতে