Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Gariahat

গড়িয়াহাটের ভাড়াবাড়িতে ওড়িশার পুলিশকর্মীর রহস্যমৃত্যু! আত্মহত্যা নাকি অন্য কিছু?

মৃত্যুর কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৫, ১১:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৫, ১১:৫১

options
link
গড়িয়াহাটের ভাড়াবাড়িতে ওড়িশার পুলিশকর্মীর রহস্যমৃত্যু! আত্মহত্যা নাকি অন্য কিছু? zoom
প্রতীকী ছবি
Advertisement

অর্ণব আইচ: গড়িয়াহাটে ভিনরাজ্যের পুলিশকর্মীর রহস্যমৃত্যু। ভাড়াবাড়ি থেকে মিলল ঝুলন্ত দেহ। নজরে পড়তেই সহকর্মীরা খবর দেন থানায়। মঙ্গলবার রাতেই দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। আত্মঘাতী হয়েছেন ওই পুলিশ কর্মী? নাকি নেপথ্যে লুকিয়ে অন্য রহস্য, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত পুলিশকর্মীর নাম সুব্রত কুমার সাহু। ওড়িশার কেওনঝারের বাসিন্দা তিনি। ওড়িশা পুলিশে কর্মরত ছিলেন সুব্রত। সম্প্রতি ট্রেনিংয়ের জন্য কলকাতা আসেন তিনি। সঙ্গে সহকর্মীরাও ছিলেন। গড়িয়াহাট থানার হিন্দুস্থান পার্কের একটি বাড়িতে সহকর্মীদের সঙ্গে ভাড়া থাকতেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার দীর্ঘক্ষণ একা ছিলেন সুব্রত। তাতে সন্দেহ হয় সহকর্মীদের। এরপর ঘরে খুঁজতেই মেলে সুব্রতর ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গড়িয়াহাট থানায়। 

Advertisement

রাতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী রিপোর্ট এখনও মেলেনি। প্রাথমিকভাবে অনুমান, আত্মঘাতী হয়েছেন সুব্রত। কিন্তু কেন? তা নিয়ে রয়েছে হাজারও প্রশ্ন। যার উত্তর পেতে মৃতের পরিবার ও পরিজনদের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা। তবে আদৌ আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী নাকি নেপথ্যে অন্যকোনও রহস্য, ময়নাতদন্তের রিপোর্টে তা স্পষ্ট হবে বলেই জানিয়েছন তদন্তকারীরা।      

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.