সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: আর জি কর মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রীর রহস্যমৃত্যু। তবে কি আত্মহত্যা নাকি অন্য কিছু? তা নিয়ে ধোঁয়াশা। উঠে আসছে প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের তত্ত্বও। গোটা বিষয়টা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতার নাম অনিন্দিতা সোরেন। আর জি কর মেডিক্যাল কলেজের চতুর্থবর্ষের ছাত্রী ছিলেন তিনি। তাঁর প্রেমিক মালদহ মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাড়িতে যান অনিন্দিতা। তবে কোনও কারণে মনমরা ছিলেন। সূত্রের খবর, গত সোমবার প্রেমিকের সঙ্গে দেখা করতে মালদহে গিয়েছিলেন তিনি। পরিবারের দাবি, তাঁরা বিষয়টা জানতেন না। এরপরই তাঁদের ফোনে জানানো হয় অনিন্দিতা অসুস্থ। মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে তাঁকে।
ছুটে যান পরিবারের সদস্যরা। শুক্রবার রাতে অনিন্দিতার অবস্থার অবনতি হলে তাঁকে আর জি করে রেফার করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। মাঝ রাস্তায় পরিস্থিতি বেগতিক বুঝে মালদহ মেডিক্যালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তরুণীকে। শনিবার সকালে সেখানে মৃত্যু হয় ছাত্রীর। পরিবারের দাবি, প্রেমিকই খুন করেছে তাঁকে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।
সর্বশেষ খবর
-
গাড়ির মধ্যে স্টান গ্রেনেড ছুড়ে দরজা বন্ধ! প্যালেস্তিনীয়দের প্রতি নির্মম ইজরায়েল পুলিশের ভিডিও ফাঁস
-
আমেরিকার হামলার বদলা, মধ্যপ্রাচ্যে ৮৫ মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের! বাহরিন-কুয়েতে বাজল সাইরেন
-
খুনের চেষ্টা মামলায় স্বস্তি অরূপের! রক্ষাকবচ দিয়ে কী বলল কলকাতা হাই কোর্ট?
-
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে পুলিশ, বারুইপুর কাণ্ডে সরকারি সম্পত্তি নষ্টে ধৃত ২০
-
পাহাড়ের কোলে পদ্মার স্বাদ! অযোধ্যা পাহাড়েও এবার প্রথম ইলিশ উৎসব