সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের শহরে ফের আক্রান্ত মহিলা। মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় প্রাক্তন স্বামীর বন্ধুর বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় এফআইআর করেছেন নির্যাতিতা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে সল্টলেকের বৈশাখীতে।
[চলন্ত বাসে হস্তমৈথুন, অভিযুক্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ]
আক্রান্ত মহিলা বিবাহবিচ্ছিন্না। শনিবার রাতে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ওই মহিলার অভিযোগ, সল্টেলেকের বৈশাখীর কাছে তাঁর গাড়ি আটকান প্রাক্তন স্বামীর বন্ধু। ওই মহিলাকে জোর করে গাড়ি থেকে নামানো হয়। শুরু হয় বেধড়ক মারধর। নির্যাতিতার অভিযোগ, প্রকাশ্যে তাঁর শ্লীলতাহানিও করে প্রাক্তন স্বামীর বন্ধু। ওই মহিলা চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় অভিযুক্ত। চেনা শহরের রাস্তায় এভাবে আক্রান্ত হতে হবে, তা কল্পনাও করতে পারেননি ওই মহিলা। ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি। প্রাক্তন স্বামীর বন্ধুর বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় এফআইআর করেছেন নির্যাতিতা। অভিযুক্ত এখনও অধরা।
[ ‘এই প্রথম নয়, আগেও আমাদের সঙ্গে অশালীন আচরণ করেছে ওই লোকটা’]
শনিবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন এ শহরের বাসিন্দা প্রিয়াঙ্কা দাস নামে এক তরুণী। ভিডিওয় স্পষ্ট দেখা গিয়েছে, চলন্ত বাসে ওই তরুণীকে দেখে হস্তমৈথুন করছেন এক বৃদ্ধ। আর সব দেখেশুনেও নির্বিকার বাসের অন্য যাত্রীরা। ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। শহর জুড়ে শোরগাল পড়ে। একই ভিডিও আবার কলকাতা পুলিশের ফেসবুক পেজেও পোস্ট করেন প্রিয়াঙ্কা। অভিযুক্ত অমিত রাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কয়েকদিন আগে হাওড়া স্টেশনের সাবওয়েতে হাজারো মানুষের ভিড়ে শ্লীলতাহানির শিকার হয়েছিলেন ছোটপর্দার এক অভিনেত্রী। প্রকাশ্য শহরের রাস্তায় একের পর এক হেনস্তার ঘটনায় প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা।
[১৫ মে থেকে বাড়ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রবেশমূল্য, কত জানেন?]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে