অর্ণব আইচ ও নিরুফা খাতুন: খাস কলকাতায় গাড়িতে মহিলাকে গণধর্ষণের অভিযোগ। কলকাতার প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের নির্যাতিতার। তার অভিযোগের ভিত্তিতে ২ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
জানা দিয়েছে, প্রগতি ময়দান থানা এলাকার বাসিন্দা ওই নির্যাতিতা। তাঁর বয়স ১৯ বছর। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, এলাকার এক বন্ধু বাইকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিয়েছিল তাঁকে। সেই প্রস্তাবে সাড়া দিয়েই বেরিয়েছিলেন ওই তরুণী। সারাদিন ঘোরাফেরা করেন। পূর্ব পঞ্চানন তলা থেকে দুই যুবক তাঁদের সঙ্গে যোগ দেয়। এর পর এই ট্রাভেলার গাড়িতেও কলকাতার বিভিন্ন জায়গায় ঘোরে তাঁরা। অভিযোগ, সুযোগ বুঝে ওই গাড়িতেই তরুণীকে ধর্ষণ করে তিন বন্ধু।
[আরও পড়ুন: ‘অসত্য বলছেন, CAA নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী’, তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের]
কোনওক্রমে সেখান থেকে বাড়ি ফেরেন নির্যাতিতা। পরবর্তীতে সোমবার রাতে কলকাতার প্রগতি ময়দান থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন।স্পষ্টভাবে বলতে না পারলেও জানিয়েছেন, ধাপা সংলগ্ন এলাকায় তাঁর উপর নির্যাতন করা হয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই চন্দন গুপ্ত ও বিকাশ দত্ত নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এক অভিযুক্ত এখনও পলাতক। ধৃতদের এদিন আদালতে তোলা হলে তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: CAA চালু হতেই শুভেন্দুর মুখে মতুয়াদের ‘হরি বোল’, ধরনার হুঁশিয়ারি মমতাবালার]
সর্বশেষ খবর
-
স্বস্তির খবর টিম ইন্ডিয়ার জন্য, ফিটনেস পরীক্ষায় পাশ কোহলি, খেলবেন ইংল্যান্ড সিরিজ
-
চার মাসের সন্তান আবেগই, হাই কোর্টে অদিতির আগাম জামিন মিললেও গ্রেপ্তারের শঙ্কা দেবরাজের
-
চলন্ত লোকালে কুপিয়ে খুন! দেহ কামরায় ফেলে পালাল খুনি, ভয়ে কাঁপছেন যাত্রীরা
-
আপাতত বন্ধ নির্মাণ, স্ক্যানারে তৃণমূল আমলে পাশ হওয়া বিল্ডিং প্ল্যান, তারাতলা বিপর্যয়ে ‘অ্যাকশন’ শুভেন্দুর
-
গুরুদ্বার দখল, পণবন্দি পুণ্যার্থী! পুলিশের সামনে ‘বিজয় মিছিল’ নিহাঙ্গ শিখদের, তুঙ্গে বিতর্ক