সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজোর (Kali Puja) সকালে মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তা পেরোতে গিয়ে ট্যাঙ্কারের ধাক্কা। রাস্তায় ছিটকে পড়ে যান এক মহিলা। মাথার উপর দিয়ে চলে যায় ট্যাঙ্কারের চাকা। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলাকে। তবে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ট্যাঙ্কার চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে আলিপুর থানার পুলিশ।
ঠিক কীভাবে ঘটল দুর্ঘটনা (Accident)? শনিবার সকাল প্রায় দশটা নাগাদ মোমিনপুর মোড়ে রাস্তা পার হচ্ছিলেন এক মহিলা। জানা গিয়েছে তিনি একবালপুরের বাসিন্দা। সেই সময় ডায়মন্ড হারবার রোড থেকে জাজেস কোর্ট রোডে ঢুকছিল একটি ট্যাঙ্কার। দ্রুত গতিতে বেসামাল হয়ে মহিলাকে ধাক্কা মারে ট্যাঙ্কারটি। রাস্তায় ছিটকে পড়ে যান মহিলা। সেই সময় ট্যাঙ্কারের একটি চাকা মাথার উপর দিয়ে চলে যায়। রক্তারক্তি কাণ্ড ঘটে। জড়ো হয়ে যান স্থানীয়রা। মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।
[আরও পড়ুন: চাহিদার ঠ্যালায় আকাশছোঁয়া ফুলের দাম, বাজারে দাপট প্লাস্টিকের জবার]
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ডের পুলিশ। ঘটনাস্থলে যায় আলিপুর ও ইকবালপুর থানার পুলিশ (Police)। চালককে আটক করে পুলিশ। দুর্ঘটনার সময় সে মদ্যপ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক গোলযোগের জন্য দুর্ঘটনা নাকি অতিমাত্রায় গতিই মহিলার মৃত্যুর কারণ তাও পরীক্ষা নিরীক্ষা করে দেখছে পুলিশ। ট্যাঙ্কারের চালককে জেরা করে সমস্ত তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।
[আরও পড়ুন: করোনা কালে অভিনব উদ্যোগ, নাম-গোত্র হোয়াটসঅ্যাপ করলেই মিলবে মা কালীর আর্শীবাদ]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে