অর্ণব আইচ: শহরে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু৷ এন্টালিতে শ্বশুরবাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ৷ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের৷ মৃতার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে এন্টালি থানার পুলিশ৷
[অপরিচ্ছন্ন স্কুলের শৌচাগার, হিন্দু স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের]
মৃতার নাম রাবিয়া খাতুন৷ বয়স ১৯৷ তাঁর বাপের বাড়ির বিহারের চাপড়ায়৷ ভিন রাজ্যের ওই তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল এন্টালির বিবিবাগানের বাসিন্দা মহম্মদ ফিয়াজউদ্দিনের ৷ কিন্তু বিবাহিত জীবনে রাবিয়া সুখী ছিলেন না বলে অভিযোগ৷ তাঁর বাবা মহম্মদ জায়েহ হোসেনের দাবি, বিয়ের পর থেকে পণের জন্য মেয়ের উপর অত্যাচার চালাতেন শ্বশুরবাড়ির লোকেরা৷ সোমবার রাতে শ্বশুরবাড়িতে রহস্যজনকভাবে মারা যান রাবেয়া৷ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এন্টালি থানায় পুলিশ৷ মঙ্গলবার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন মৃতার বাবা৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই রাবেয়ার স্বামী মহম্মদ ফিয়াজউদ্দিন ও শ্বশুর গোলার রসুলকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
দিন কয়েক আগেই উল্টোডাঙায় এক গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছিল৷ শ্বশুরবাড়ি থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় ফুলকুমারী মারিককে৷ পরে হাসপাতালে মারা যান তিনি৷ বছর দেড়েক আগে বিয়ে হয়েছিল ফুলকুমারীর৷ তাঁর একটি সন্তানও আছে৷ পরিবারের লোকেদের অভিযোগ, বিয়ের পর ১ লক্ষ টাকা পণের দাবিতে ওই তরুণীর উপর অত্যাচার করত তাঁর স্বামী দীপক মারিক৷ এমনকী, দীপকের বিবাহ-বর্হিভূত সম্পর্কও ছিল৷ ফুলকুমারী মারিকের বাপের বাড়ির লোকেদের অভিযোগ, স্বামীর অন্য সম্পর্কের কথা জেনে ফেলায় অত্যাচার মাত্রা আরও বেড়েছিল এবং ওই তরুণীকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকেরাই৷
[লোকসভার আগে লাগাতার রাজ্য সফরে মোদি-শাহ জুটি]
সর্বশেষ খবর
-
‘দুই পৃথিবী’র নস্ট্যালজিয়া উসকে একসঙ্গে দেব-জিৎ, কবে পর্দায় ফিরছে পুরনো জুটি?
-
সীমানা পুনর্বিন্যাসে না, আগামী ২৫ বছর লোকসভায় ৫৪৩ আসন রাখার প্রস্তাব খাড়গের
-
নতুন সরকার গঠনের পর কতটা তরান্বিত হল রাহুলের মৃত্যু তদন্ত? কী জানাচ্ছেন প্রিয়াঙ্কা?
-
‘হুমকি’ দিয়েছিলেন মামদানি, তারপরই নিউ ইয়র্কে ভাগবতের কর্মসূচির আয়োজকদের এক্স অ্যাকাউন্ট ব্লক
-
ফের নিম্নচাপের ভ্রুকুটি! শনি থেকেই বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?