সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে পথে আশাকর্মীরা। রাসবিহারী মোড়ের কাছে তাঁদের মিছিল আটকায় পুলিশ। তার ফলে অবরুদ্ধ রাসবিহারী মোড়। ভোগান্তির শিকার যাতায়াতকারীরা।
শুক্রবার ‘কালীঘাট চলো’ অভিযান ছিল আশাকর্মীদের। কয়েকশো আশাকর্মী মিছিলে অংশ নেন। আশাকর্মীদের দাবি, তাঁদের সরকারি কর্মীর মতো সম্মান দিতে হবে। এছাড়া বেতন বৃদ্ধি, কেউ অসুস্থ হলে চিকিৎসার স্বার্থে মেডিক্লেম, পিএফের মতো সামাজিক সুরক্ষার আওতায় আনা, মাতৃত্বকালীন ছুটি চালুর দাবি জানিয়েছেন তাঁরা। আশাকর্মীদের প্রতিবাদ মিছিলের ফলে হাজরা থেকে রাসবিহারীর রাস্তায় বন্ধ যানচলাচল। একে তো বৃষ্টি। তার ফলে অন্য়ান্য দিনের তুলনায় গাড়ির গতি মন্থর। আবার মিছিলের ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। এদিকে, মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না হয় তাই সতর্ক প্রশাসন। ইতিমধ্যেই বিভিন্ন রাস্তায় ব্য়ারিকেড করে দেওয়া হয়েছে। রাস্তায় মোতায়েন অতিরিক্ত বাহিনী।
উল্লেখ্য, আশাকর্মীদের জন্য কেন্দ্রীয় সরকারের অনুদানের অভাব রয়েছে। আগেই সে অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত জানুয়ারি মাসে আশাকর্মীদের উপহার দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। রাজ্য বাজেটে ৭০ হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। তবে বেতন বৃদ্ধির দাবিতে এবার পথে আশাকর্মীরা।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ