Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Abhishek Banerjee

ডিজে মামলায় অভিষেককে ডেডলাইন! কণ্ঠস্বর সংগ্রহে তৃতীয়বার তলব বিধাননগর আদালতের

সকাল ১০ টায় নির্ধারিত সময় ছিল, তবে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেলেও কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে গেলেনই না অভিষেক।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৬:৪৭

link
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৬:৪৭

options
link
ডিজে মামলায় অভিষেককে ডেডলাইন! কণ্ঠস্বর সংগ্রহে তৃতীয়বার তলব বিধাননগর আদালতের zoom
ফাইল ছবি।
Advertisement

পরপর দু’বার। ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গরহাজির অভিষেক। সিআইডির আবেদনের পরেই কড়া পদক্ষেপ বিধাননগর আদালতের। এবার তৃণমূল সাংসদকে আল্টিমেটাম দিল কোর্ট। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে ১৮ জুলাই তৃতীয়বার তলব করা হল তাঁকে। বুধবার আদালতের নির্ধারিত সময়ে অভিষেক হাজিরা না দেওয়ায়, আদালতে সরকার ও সিআইডির তরফের আইনজীবীরা জানান,  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করা হলেও তিনি হাজিরা দিচ্ছেন না। নির্ধারিত সময়ে কণ্ঠস্বর বিশেষজ্ঞ, তদন্তকারীরা আদালতে এসে অপেক্ষা করছেন, তারপর ফিরে যাচ্ছেন। বারংবার আদালত অবমাননার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের  আবেদন জানায় সিআইডি। এরপরই অভিষেককে তৃতীয়বার হাজিরার নির্দেশ দেয় বিধাননগর আদালত।

বুধবারই ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। তবে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেলেও কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে যাননি অভিষেক (Abhishek Banerjee)। মঙ্গলবারই বিধাননগর এসিজিএম আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানেও স্বস্তি পাননি তিনি। বিধাননগর আদালতের নির্দেশই বহাল ছিল কলকাতা হাই কোর্টে। সেই মতো আজই তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। এনিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বিধাননগর আদালতে সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, সিআইডির আধিকারিকরা এলেও সাংসদকে দেখা যায়নি। অভিযোগকারীর আইনজীবী রাজদীপ মজুমদারের বক্তব্য, সরকার পক্ষ ও তাঁদের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, আগের দিনও অভিষেক আসেননি, এদিনও তিনি গরহাজির। অর্থাৎ আদালতের নির্দেশকে বারবার অমান্য করা হচ্ছে। এই আবহে আদালতে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে গত মে মাসে বাগুইআটিতে একটি জনসভায় এসে অভিষেক বেফাঁস মন্তব্য করেছিলেন। বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!” অভিষেকের এই মন্তব্যের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি মামলা দায়ের করেছিলেন বাগুইআটির এক বাসিন্দা। পরে মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। আগামী ৮ জুলাই, বুধবার বিধাননগর আদালতে অভিষেককে (Abhishek Banerjee) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশে কানই দিলেন না অভিষেক। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আদালতের পথ মাড়ালেন না তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.