Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Abhishek Banerjee

‘যুবরাজে’র গাড়িতে ঝুলে নিরাপত্তারক্ষীরা, কালীঘাট থানার নোটিসের জবাব এড়ালেন অভিষেক!

জবাবের জন্য পুলিশের ডেডলাইন ছিল শনিবার। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও থানায় পৌঁছয়নি নথিপত্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ০৯:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ০৯:৫৪

options
link
‘যুবরাজে’র গাড়িতে ঝুলে নিরাপত্তারক্ষীরা, কালীঘাট থানার নোটিসের জবাব এড়ালেন অভিষেক! zoom
ফাইল ছবি।
Advertisement

বৃহস্পতিবার মোটর ভেহিক্যাল অ্যাক্ট লঙ্ঘন করার অভিযোগে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় দায়ের হয়েছিল এফআইআর। এই অভিযোগের ভিত্তিতেই জরুরি নথি চেয়ে অভিষেককে নোটিস ধরিয়েছিল পুলিশ। জবাবের জন্য পুলিশের ডেডলাইন ছিল শনিবার। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও থানায় পৌঁছয়নি নথিপত্র। এই পরিস্থিতি ফের তদন্ত প্রক্রিয়া চালাতে ফের অভিষেককে নোটিস পাঠাতে পারে কালীঘাট থানা।

ঘটনার সূত্রপাত এক ব্যক্তির অভিযোগকে কেন্দ্র করে। রাজীব সরকার নামে বাগুইআটির এক বাসিন্দা অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। ওই ব্যক্তির অভিযোগপত্রে দাবি করেছিলেন, অভিষেকের গাড়িতে দু’জন নিরাপত্তারক্ষী বিপজ্জনকভাবে যাতায়াত করেন। যা ভেহিক্যাল অ্যাক্টের পরিপন্থী। তিনি দাবি করেন, দ্য মোটর ভেহিক্যাল অ্যাক্ট (১২৩ ধারা) অনুযায়ী, চলন্ত গাড়িতে চালক কিংবা আরোহীর কেউ ঝুলে ঝুলে যাতায়াত করতে পারেন না। দ্বিতীয়ত ১৮৪ ধারা অনুযায়ী, চলন্ত গাড়িতে বিপজ্জনকভাবে যাতায়াত করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই এই ঘটনায় অভিষেকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অন্ত নেই। দীর্ঘদিন ইডি-সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। অস্বস্তি বাড়িয়েছে সই জাল কাণ্ড এবং ডিজে মন্তব্য মামলা। ডিজে মন্তব্য মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে সিআইডি। এদিকে শনিবার কালীঘাট থানার দেওয়া সময় এড়ালেও আইনি প্রক্রিয়া থেকে যে এত সহজে ছাড় পাবেন না অভিষেক, তা কালীঘাট থানার তৎপরতায় স্পষ্ট। পুলিশ সূত্রে খবর, তাঁকে ফের নোটিস পাঠানো হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.