সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ১৩ দিন হাসপাতালে কাটিয়ে অবশেষে বাড়ি ফিরলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সেরে উঠছিলেন তিনি৷ চিকিসকরা জানাচ্ছিলেন, শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে তাঁর৷ সেইমতো সোমবার হাসপাতাল থেকে ছুটি পেলেন তিনি৷
গত ১৮ অক্টোবর বহরমপুরে কর্মী সম্মেলন থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে তাঁর কনভয়৷ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সিঙ্গুরের কাছে এক ব্রেক ডাউন ভ্যানের সঙ্গে তাঁর কনভয়ের গাড়ির ধাক্কা লাগে৷ রাস্তা থেকে নিচে পড়ে যায় অভিষেকের গাড়ি৷ ফলে ঘাড়ে, চোখে মারাত্মক চোট পান সাংসদ৷ তড়িঘড়ি তাঁকে বেলভিউতে এনে ভর্তি করা হয়৷ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি করা হয় মেডিক্যাল বোর্ড৷ সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীই ছোট একটি অস্ত্রোপচারও হয় অভিষেকের৷ তাঁর সুস্থতার অগ্রগতিতে খুশি ছিলেন চিকিৎসকরা৷ সোমবার তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিলেন তাঁরা৷
অনুরাগীদের শুভেচ্ছা নিয়ে সমর্থক পরিবেষ্টিত হয়ে বাড়ি ফেরেন সাংসদ৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার