ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনটাই খবর ইডি সূত্রে। ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। তৃণমূলের সদস্য় হিসেবে বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু বুধবার সকালে তাঁকে ইডি দপ্তরে তলব করা হয়েছে। তিনি হাজিরা দেবেন বলেই খবর।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে বিরোধী দলের নেতানেত্রীদের জিজ্ঞাসাবাদের নামে হেনস্তার অভিযোগে বরাবরই সরব এ রাজ্যের শাসকদল তৃণমূল (TMC)। বিভিন্ন মামলার তদন্তে ইতিমধ্যেই দলের বেশ কয়েকজন হেভিওয়েটকে একাধিকবার তলব করেছে সিবিআই, ইডি। এমনকী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেও বেশ কয়েকবার দিল্লি ও কলকাতার ইডি, সিবিআই অফিসে ডেকে পাঠানো হয়েছিল। তিনি প্রতিবারই নথিপত্র নিয়ে সময়ের আগেই পৌঁছে গিয়েছেন দপ্তরে, জিজ্ঞাসাবাদে অফিসারদের সহযোগিতাও করেছেন।
[আরও পড়ুন: রাজ্য প্রশাসনে বড় রদবদল, একঝাঁক জেলাশাসক-পুলিশ সুপারকে বদলি নবান্নর]
এবারও নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের চিঠি মামলায় এর আগেও অভিষেককে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ফের সেই সূত্রেই তাঁকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। তিনি হাজিরা দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছিল। কারণ একইদিনে বিরোধীদের বৈঠক রয়েছে। তবে এখনও পর্যন্ত যা খবর, নির্ধারিত সময় বেলা ১১টা নাগাদ ইডি দপ্তরে উপস্থিত হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
[আরও পড়ুন: বেআইনি বিজ্ঞাপন রুখতে কড়া পদক্ষেপ, হোর্ডিংয়ের তথ্য পুজো কমিটিকে জানাতে হবে পুরসভায়]
সর্বশেষ খবর
-
নাবালিকা মেয়ের বিয়ের খবর গোপন! ‘কন্যারত্ন’ প্রকল্পের টাকা আদায় করতে গিয়ে শ্রীঘরে বাবা
-
শিয়ালদহ স্টেশন চত্বরে আগুন, ধোঁয়ায় ঢাকল এলাকা, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের
-
সোনামণি-সৃজলার নাচে জমজমাট মজলিশ, এক ঝলকে ‘বিগ বস বাংলা’ দুর্গের খুঁটিনাটি
-
‘পাগলু’ গানে ভাঙড়া নাচ! সৌরভের ‘বিগ বস বাংলা’র গ্র্যান্ড ওপেনিংয়ে নজরকাড়া হরভজন
-
ফের দেওয়াল লিখন যাদবপুরের ক্যাম্পাসে! রাতের অন্ধকারে কারা লিখল মার্ক্সের উক্তি?