ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: চোখের চিকিৎসা সেরে দেশে ফিরেই সক্রিয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শেষে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। একগুচ্ছ কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee)।
গত মাসের শেষের দিকে চোখের চিকিৎসার জন্য বিদেশে যান অভিষেক। দেশে ফিরেছেন গত রবিবার। আগামী সপ্তাহ থেকেই ফের শুরু হয়ে যাচ্ছে তাঁর ঠাসা রাজনৈতিক কর্মসূচি। তৃণমূল সূত্রের খবর, আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ওই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।
[আরও পড়ুন: ভয়ংকর দুর্ঘটনা মিজোরামে, নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে মৃত কমপক্ষে ১৭ শ্রমিক, আহত বহু]
এদিকে, আগামী ৩০ আগস্ট এবং ১ সেপ্টম্বর মুম্বইয়ে ইন্ডিয়া (INDIA) জোটের তৃতীয় বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতে যাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার পাশাপাশি বৈঠকে যাবেন অভিষেকও। INDIA জোটের আগের দুই বৈঠকেও যোগ দিয়েছিলেন মমতা-অভিষেক। দু’দিনের বৈঠক সেরে মুম্বই থেকে ফিরেই অভিষেক সোজা চলে যাবেন ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে।
[আরও পড়ুন: ইতিহাস তেলেঙ্গানার রূপান্তরকামী চিকিৎসকের, সংরক্ষিত আসনে নেবেন স্নাতকোত্তরের পাঠ]
তৃণমূল সূত্রের খবর, ধূপগুড়ি (Dhupguri) উপনির্বাচনের জন্য আগামী ২ সেপ্টেম্বর অর্থাৎ প্রচারের শেষদিন একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। তৃণমূলের তরফে প্রকাশিত তারকা প্রচারকের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকলেও উপনির্বাচনের প্রচারে সম্ভবত তাঁকে দেখা যাবে না। অভিষেকই শেষদিন প্রচার করবেন। সেই সঙ্গে থাকবেন স্থানীয় নেতারা। আসলে ধূপগুড়ি উপনির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তৃণমূল। বিজেপির (BJP) হাতে থাকা ওই আসন দখল করে উত্তরবঙ্গে বিজেপিকে ধাক্কা দিতে চাইছে শাসকদল।
সর্বশেষ খবর
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়