Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Abhishek Banerjee

বাড়ির নথি নিয়ে আলিপুরে পুরসভার দপ্তরে তলব, যেতে পারেন অভিষেকের বাবা

এই তলব ঘিরে রাজনৈতিক মহলে চলছে জোর চাপানউতোর। যদিও এই প্রসঙ্গে মমতা কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৪:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৪:২৫

options
link
বাড়ির নথি নিয়ে আলিপুরে পুরসভার দপ্তরে তলব, যেতে পারেন অভিষেকের বাবা zoom
আলিপুরে পুরসভার দপ্তরে অভিষেকের বাবাকে তলব
Advertisement

‘শান্তিনিকেতন’ এবং কালীঘাট রোডের বাড়ি আদৌ নিয়ম মেনে হয়েছে কিনা, তা জানতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে কলকাতা পুরসভা। শুক্রবার আলিপুরে পুরসভার দপ্তরে তাঁর হাজিরা দেওয়ার কথা। সূত্রের খবর, নথিপত্র নিয়ে তিনি যেতে পারেন কলকাতা পুরসভার ৯ নম্বর বরো অফিসের বিল্ডিং বিভাগে।

কলকাতা পুরসভার ৪০১ ধারায় নোটিসও দেওয়া হয় পরিবারের সদস্যদের। চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেকের বাবা এবং মা। তাঁদের দাবি, ২৯ সি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধভাবে নির্মিত। কালীঘাট রোডের বাড়ি নির্মাণের ক্ষেত্রেও কোনও গরমিল নেই বলেই দাবি।

ক্ষমতার পালাবদলের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ সামনে আসে। কালীঘাটে নিয়ম না মেনে বাড়ি তৈরির অভিযোগও উঠেছে। মূল নকশার বাইরে গিয়ে নির্মাণ করা হয়েছে বলেই অভিযোগ। ইতিমধ্যে পুরকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিষেকের বাড়ির সামনে মাপজোকও করে আসেন। কলকাতা পুরসভার ৪০১ ধারায় নোটিসও দেওয়া হয় পরিবারের সদস্যদের। চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেকের (Abhishek Banerjee) বাবা এবং মা। তাঁদের দাবি, ২৯ সি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধভাবে নির্মিত। কালীঘাট রোডের বাড়ি নির্মাণের ক্ষেত্রেও কোনও গরমিল নেই বলেই দাবি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাড়ির অনুমোদিত নকশা নিয়ে কলকাতা পুরসভার ৯ নম্বর বরো অফিসের বিল্ডিং বিভাগে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বাবা অমিত বন্দ্য়োপাধ্য়ায়কে। সূত্রের খবর, সমস্ত নথিপত্র নিয়ে শুক্রবার হয়তো পুরসভার দপ্তরে যেতে পারেন তিনি। এই তলব ঘিরে রাজনৈতিক মহলে চলছে জোর চাপানউতোর। যদিও এই প্রসঙ্গে মমতা কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.