Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Abhishek Banerjee

১৬ নয়, ‘ভূতুড়ে ভোটার’ ধরতে অভিষেকের বৈঠক ১৫ মার্চই, জারি নয়া নির্দেশিকা

দ্বিতীয় বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৫, ২১:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৫, ২১:২৯

options
link
১৬ নয়, ‘ভূতুড়ে ভোটার’ ধরতে অভিষেকের বৈঠক ১৫ মার্চই, জারি নয়া নির্দেশিকা zoom

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ফের ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে তৃণমূলের দ্বিতীয় বৈঠকের দিন বদল। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ১৫ মার্চই বিকেল ৪টেয় ওই ভার্চুয়াল বৈঠক হবে। ৬ মার্চ তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কমিটির প্রথম বৈঠকের পর জানানো হয়, ১৫ তারিখ বৈঠক হবে। কিন্তু পরে জানানো হয় ১৬ মার্চ, রবিবার বিকেল ৪টেয় ওই বৈঠক হবে। সেই নির্দেশিকাই ফের বদলে ১৫ মার্চই বৈঠকের দিন ঠিক করা হয়েছে। প্রথম বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও, দ্বিতীয় বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন তিনি। বৈঠকে কোর কমিটির সদস‌্যরা ছাড়াও জেলা তৃণমূল সভাপতি ও চেয়ারম‌্যান এবং শাখা সংগঠনের প্রধানদের অংশ নেওয়ার কথা।

রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ মঞ্চ থেকেও একই ইস্যুতে সরব হন তিনি। দাবি করেন, ভুয়ো ভোটারদের ব্যবহার করে ভোট বাড়িয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচন জেতার চেষ্টা করছে গেরুয়া শিবির। নির্বাচন কমিশনের ‘আশীর্বাদে’ বিজেপি নেতারা এই কাজ করছেন বলেও অভিযোগ করেন মমতা। ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। ওই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণ সংক্রান্ত কাজ কতটা এগিয়েছে, তা জানতে গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে ওই কমিটি একটি বৈঠক ছিল। অন্য কাজে ব্যস্ত থাকায় ওই দিনের বৈঠকে ছিলেন না কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী ১৫ মার্চ ভোটার তালিকা সংক্রান্ত কমিটিকে ভারচুয়াল বৈঠক ডাকেন। কিন্তু ওই বৈঠকেরই দিনক্ষণ বদলাল। ওই বৈঠকে রাজ্য কমিটির সমস্ত সদস্য, সমস্ত জেলা সভাপতি এবং শাখা সংগঠনের নেতৃত্বকে আলোচনায় অংশ নিতে বলা হয়েছে। ওই দিন জেলা থেকে পাওয়া রিপোর্টগুলি খতিয়ে দেখে দলনেত্রীর কাছে পেশ করা হবে বলে খবর। এদিকে, শুক্রবারই তৃণমূলের চাপে নতিস্বীকার করে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৩ মাসের মধ্যে ‘ভূত’ তাড়ানোর ব্যবস্থা করা হবে বলেই জানায় কমিশন। কীভাবে ৩ মাসে এই কাজ সম্ভব, তা জানতে আগামী মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.