সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্সিডিজের ধাক্কায় যুবকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র হাজরা রোড চত্বর৷ ঘটনার জেরে পণ্ডিতিয়া রোডের একটি আবাসনে ব্যাপক ভাঙচুর করল স্থানীয় বাসিন্দারা৷ আবাসনের ৭০টিরও বেশি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ৷
ঘটনার সূত্রপাত হয় রবিবার ভোররাতে৷ দুই বন্ধু মিথিলেশ ও অভিজিৎকে নিয়ে স্কুটারে করে যাচ্ছিলেন স্থানীয় রামদেব যাদব৷ সেই সময় পিছন দিক থেকে এসে একটি মার্সিডিজ ধাক্কা মারে স্কুটারটিকে৷ তিনজনেই ছিটকে পড়েন৷ পুলিশ সূত্রে খবর, কারও মাথাতেই হেলমেট ছিল না৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অভিজিতের৷ আহত বাকি দুই জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷
ঘটনার পর থেকে নিখোঁজ অভিযুক্ত মার্সিডিজ চালক৷ পরে জানা যায় গাড়িটি পণ্ডিতিয়া রোডের আবাসনের এক বাসিন্দার৷ এতেই ক্ষুব্ধ হয়ে আবাসনে ভাঙচুর করে উন্মত্ত জনতা৷ আবাসনের বাসিন্দাদের অভিযোগ, প্রায় ৭৫ থেকে ১০০ জন মানুষ আবাসনে ঢুকে এসে তাণ্ডব চালায়৷ যাতে ৭০টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ খবর পেয়ে কিছু পুলিশকর্মী ঘটনাস্থলে গিয়েছিলেন বটে, কিন্তু বিক্ষোভ নিয়ন্ত্রণ করা তাঁদের পক্ষে সম্ভব হয়নি৷ ছাড় পায়নি আবাসনে থাকা মেয়র পরিষদের গাড়িও৷ পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’