সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজরা রোডে দুটি চলন্ত গাড়ির হঠাৎ উপড়ে পড়ল গাছ। দুর্ঘটনার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি দুটি। কপাল জোরে রক্ষা পেয়েছেন ৫ জন যাত্রী। শনিবার রাতে এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যানচলাচল।
জানা গিয়েছে, এদিন হাজরার ব্যস্ত রাস্তায় আচমকাই ভেঙে পড়ে একের পর এক গাছ। তাতেই ঘটে এই মারাত্মক দুর্ঘটনা। গাছের নিচে চাপা পড়ে দুটি গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কালীঘাট থানার পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা। এর পর গাছ কেটে উদ্ধার করা হয় দুটি গাড়ির ভিতর থাকা ৫ জন যাত্রীকে। এদিকে দুর্ঘটনার জেরে প্রায় ৫০ মিনিটের বেশি যান চলাচল স্তব্ধ হয়ে যায় বলে খবর। দীর্ঘ সময় পর গাছ ও গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার ধারে দীর্ঘ দিন ধরে ওই গাছগুলি বিপজ্জনক অবস্থায় ছিল। সেগুলি কাটার বিষয়ে পুরসভার তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। যার জেরেই এদিন দুর্ঘটনা ঘটেছে। গাছগুলি পথচলতি কোনও মানুষের উপর পড়লে বড় বিপদ হতে পারত। এদিকে দুর্ঘটনার খবর নিজে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মেয়র পারিষদ অসীম কুমার বসু। তিনি বলেন, ‘যত পুরনো গাছই হোক না কেন তা কাটতে পারে না পুরসভা। বড়জোর গাছের ডালপালা ছেঁটে ফেলতে পারে।’
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে