নিরুফা খাতুন: সিগন্যাল ভেঙে মহিলা পথচারীকে পিষে দিল বাস। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার তেলেঙ্গাবাগানে। এল ২৩৮-সহ একাধিক রুটের বাসে ব্যাপক ভাঙচুর উত্তেজিত জনতার। পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে আক্রান্ত পুলিশও। এদিকে আহত মহিলাকে ভর্তি করা হয়েছে আর জি কর হাসপাতালে।
শহরের বুকে বাসের রেষারেষি নতুন নয়। প্রায়ই এই ধরণের ঘটনা ঘটে। মৃত্যুর খবরও মেলে। মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ তেলেঙ্গাবাগানে দুই বাসের রেষারেষি নজরে পড়ে স্থানীয়দের। কিছু বুঝে ওঠার আগেই একটি বাস সিগন্য়াল ভেঙে এক পথচারী মহিলাকে পিষে দেয়। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাঠানো হয় আর জি কর হাসপাতালে। এদিকে ক্ষোভে ফেটে পড়ে আমজনতা। একের পর এক ভাঙচুর চালানো হয় বাসে। রণক্ষেত্র হয়ে ওঠে রাস্তা। একের পর এক আটকে পড়ে গাড়ি-বাস।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তাঁদের উপরও চড়াও হয় উত্তেজিত জনতা। তাঁদের অভিযোগ, রেষারেষির ঘটনা প্রতিনিয়ত ঘটে। বেপরোয়া গতিতে চলে গাড়ি। ট্রাফিক পুলিশ থাকলেও তাঁরা পর্যাপ্ত নজরদারি করে না। ফলে দুর্ঘটনা ঘটতেই থাকে। দীর্ঘক্ষণ পর পুলিশের আশ্বাসে আয়ত্তে এসেছে পরিস্থিতি।
সর্বশেষ খবর
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর