সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের(এসআরএফটিআই) নতুন চেয়ারম্যান হতে চলেছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে, এসআরএফটিআই সোসাইটিতে আসতে চলেছেন বিশিষ্ট দুই অভিনেতা ইরফান খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি। সূত্রের খবর, তথ্য ও সংস্কৃতি মন্ত্রক জাতীয় পুরস্কারজয়ী ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রাক্তন চেয়ারম্যান পার্থ ঘোষের স্থলাভিষিক্ত হচ্ছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়৷ পার্থ ঘোষের মেয়াদ শেষ হয় চলতি বছরের ১৭ আগস্ট৷ দ্রুত ওই পদে যোগ দেবেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, খবর সূত্রের৷ স্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন তিনি৷ একইসঙ্গে গঠন করা হবে এসআরএফটিআই সোসাইটি ও পরিচালন সমিতি। পার্থ ঘোষের মেয়াদ শেষ হতেই এই দুটি সমিতির মেয়াদও শেষ হয়ে গেছে। নতুন করে সমিতি তৈরি হবে, তখনই ইরফান খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি সোসাইটিতে যোগ দেবেন বলে সূত্রের খবর৷
ভিক্টর ব্যানার্জিকে চেয়ারম্যান করার সিদ্ধান্ত ইতিমধ্যেই এসআরএফটিআই কর্তৃপক্ষকে জানিয়েছে কেন্দ্র। এই পদের মেয়াদ ৩ বছর। উল্লেখ্য, চেয়ারম্যান ছাড়াই এ বছর পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া মেটাতে হয়েছে। এই পদে কেউ না থাকায় প্রতিষ্ঠানের কাজে অসুবিধে তৈরি হচ্ছিল। ভিক্টর বন্দ্যোপাধ্যায় কাজে যোগ দিলে সেই সমস্যা মিটে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার