বিজেপির বাংলা জয়ের আনন্দে ১০ লাখের মিষ্টি বিলিয়েছেন গৌতম আদানি। বৃহস্পতিবার একটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে রাজ্যে শিল্পের জোয়ার নিয়ে আলোচনা করতে গিয়ে গৌতম আদানির সঙ্গে গোপন কথা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, ভোটের ফল প্রকাশের পরদিন তাঁকে ফোন করেন খোদ আদানি। জানান, তিনি বাংলার পালাবদলের পর ১০ লাখের মিষ্টি বিলি করেছেন!
বাংলায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে ৪ মে। ৫ মে শুভেন্দুকে ফোন করেছিলেন গৌতম আদানি। বলেন, “আমরা আজ গর্বিত ভারতীয়। দেশ বেঁচে গেল। কাল ১০ লাখ টাকার মিষ্টি বিতরণ করেছি।”
আরও পড়ুন:
তৃণমূল জমানায় একাধিকবার বাণিজ্য সম্মেলন হয়েছে। কিন্তু বাংলায় শিল্প আসেনি। তবে পালাবদলের পরই দেখা গিয়েছে রাজ্যে এসেছেন করণ আদানি। দাদনপাত্র বারের গভীর সমুদ্র বন্দরের দীর্ঘদিনের জমি জটিলতা মিটেছে। পরবর্তীকালে বাংলায় একাধিক প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে আদানি গ্রুপ। নিউটাউনে আদানিরাই তৈরি করছে অত্যাধুনিকমানের হাসপাতাল। অর্থাৎ তৃণমূল সরকারের পতন হতেই বাংলায় বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন শিল্পপতিরা। আজ বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে আদানির সঙ্গে সুসম্পর্কের কথাই শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে।
বাংলায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে ৪ মে। শুভেন্দু এদিন জানান, ৫ মে তাঁকে ফোন করেছিলেন গৌতম আদানি। তাঁদের গোপন কথা ফাঁস করেন শুভেন্দু। জানান গৌতম আদানি তাঁকে বলেন, “আমরা আজ গর্বিত ভারতীয়। দেশ বেঁচে গেল। কাল ১০ লাখ টাকার মিষ্টি বিতরণ করেছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি