Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
বঙ্গে পালাবদল
Agnimitra Paul

মহিলা সুরক্ষায় বিশেষ হেল্পলাইন চালুর নির্দেশ অগ্নিমিত্রার, বেআইনি পার্কিং রুখতেও দিলেন ‘ডোজ’

অগ্নিমিত্রা জানান, আলাদাভাবে মহিলা হেল্পলাইন নম্বর নেই। আর তাই চাইল্ড হেল্পলাইন নম্বরকেই অন্তর্বর্তীভাবে ব্যবহার করা হবে। ভবিষ্যতে দুটি পরিষেবাকে একত্রিত করে আরও কার্যকর এবং সক্রিয় পরিষেবা চালু করা হবে।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৬:৩৬

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৬:৩৬

options
link
মহিলা সুরক্ষায় বিশেষ হেল্পলাইন চালুর নির্দেশ অগ্নিমিত্রার, বেআইনি পার্কিং রুখতেও দিলেন ‘ডোজ’ zoom
ফাইল ছবি।

ক্ষমতার মসনদে পালাবদল হতেই মহিলা সুরক্ষায় বিশেষ জোর বিজেপি সরকারের। বিশেষ ইন্টিগ্রেটেড হেল্পলাইন ব্যবস্থা চালু করার উদ্যোগ নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul)। চাইল্ড হেল্পলাইন এবং মহিলা হেল্পলাইনকে একত্রিত করে বিশেষ এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। শুধু তাই নয়, শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বেআইনি পার্কিং রুখতেও যে বিজেপি সরকার বদ্ধপরিকর, তাও এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর স্পষ্ট নির্দেশ, শুধুমাত্র অনুমোদিত জায়গাতেই পার্কিং করতে হবে। ভুয়ো বিল দেখিয়ে পার্কিং তোলা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস অগ্নিমিত্রা পলের।

বিশেষ ইন্টিগ্রেটেড হেল্পলাইন ব্যবস্থা চালু করার উদ্যোগ নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পলের। চাইল্ড হেল্পলাইন এবং মহিলা হেল্পলাইনকে একত্রিত করে বিশেষ এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

বঙ্গভোটের আগে বিজেপির প্রকাশিত সংকল্পপত্রে মহিলা সুরক্ষায় বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়। প্রতিটি মণ্ডল এলাকায় মহিলা পুলিশ স্টেশন তৈরি থেকে চব্বিশ ঘণ্টা চালু থাকবে এমন মহিলা ডেস্ক চালু করা হবে বলে প্রতিশ্রুতি দেয় বিজেপি। শুধু তাই নয়, বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’ চালু করা হবে বলেও সংকল্পপত্রে উল্লেখ রয়েছে। মানুষের রায়ে সরকারের বদল এসেছে। পুর ও নগরোন্নয়ন এবং নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী হিসাবে একেবারে পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন অগ্নিমিত্রা পাল।

Advertisement

এরপরেই এদিন তিনি জানান, আলাদাভাবে মহিলা হেল্পলাইন নম্বর নেই। আর তাই চাইল্ড হেল্পলাইন নম্বরকেই অন্তর্বর্তীভাবে ব্যবহার করা হবে। ভবিষ্যতে দুটি পরিষেবাকে একত্রিত করে আরও কার্যকর এবং সক্রিয় পরিষেবা চালু করা হবে। পাশাপাশি নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরে পৃথক কল সেন্টারও গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। আর তা চালু হলে সাধারণ মানুষ সরাসরি নিজেদের সমস্যা জানাতে পারবেন বলে দাবি তাঁর। অন্যদিকে বেআইনি পার্কিং নিয়েও এদিন কড়া বার্তা দেন অগ্নিমিত্রা। স্পষ্ট জানান, পার্কিং থেকে কোনওভাবেও বেআইনিভাবে টাকা তোলা যাবে না। এক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন পুরমন্ত্রী। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.